খাম নিয়ে দড়ি টানাটানি, শেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ISF

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন। তার আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরের নতুন দল ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’-কে নির্বাচন কমিশন ‘খাম’ প্রতীক দিয়েছে। আর তা নিয়েই আপত্তি তুলেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। কারণ, তাঁর দলের প্রতীকও ‘খাম’। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর পর এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।

নওশাদের দাবি, বিধানসভা ভোটের আগে নিয়ম মেনে গত মার্চেই ‘খাম’ প্রতীকটি কমিশনে নথিভুক্ত করিয়েছিল আইএসএফ। সেই প্রতীকই কীভাবে নতুন একটি রাজনৈতিক দলকে দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর অভিযোগ, প্রতীক দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। ইতিমধ্যেই এই বিষয়ে কমিশনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন বলে দাবি নওশাদের। তাঁর বক্তব্য, ‘এই খেলা উচিত নয়।’ নওশাদের মতে, নির্বাচনে যত বেশি রাজনৈতিক দল থাকবে এবং মানুষের সামনে যত বেশি বিকল্প থাকবে, গণতান্ত্রিক প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রও ততটাই শক্তিশালী হবে। তাই ‘খাম’ প্রতীক নিয়ে বর্তমান পরিস্থিতিকে শুধু প্রতীক সংক্রান্ত সমস্যা হিসেবে দেখতে নারাজ তিনি।

আরও পড়ুনঃ‘ভোটে গুলি চলুক, কিন্তু লুঠ করতে দেব না,’ ফের উস্কানিমূলক মন্তব্য হুমায়ুনের

এদিকে, নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের আগে এই প্রতীক-বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। আইএসএফকে নতুন প্রতীক হিসেবে ‘আলমারি’ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নতুন দল ‘খাম’ প্রতীক নিয়েই ভোটে নামছে। 

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২