‘ভোটে গুলি চলুক, কিন্তু লুঠ করতে দেব না,’ ফের উস্কানিমূলক মন্তব্য হুমায়ুনের

Share:

নিজস্ব প্রতিনিধি: রেজিনগর বিধানসভায় উপ নির্বাচন যত এগিয়ে আসছে ততই উস্কানি দিচ্ছেন হুমায়ুন কবীর। এমনটাই অভিযোগ তাঁর বিরুদ্ধে। এবার আগামী ৬ অক্টোবর রেজিনগরের উপ নির্বাচনের দিন গুলি চলার কথা বলে উস্কানি দেওয়ার অভিযোগ উঠল হুমায়ুনের বিরুদ্ধে। আজ, সোমবার বহরমপুর থানায় হাজিরা দিতে যাওয়ার আগে আজ জনতা উন্নয়ন পার্টির প্রধান বলেন, ‘আমার শেষ দিন হতে পারে ৬ অক্টোবর। কিন্তু একটাও মুসলমান বুথে ভোট লুঠ করতে দেব না। আমার উপর গুলি চললে চলবে, আমি নিহত হব। কিন্তু আমি রুখব। মুসলমান সমাজকে বলব, তাঁদের ভোট দিতে যদি পুলিশ বাধা দেয়, কোনও গুণ্ডা বাধা দেয়, আমি হুমায়ুন কবীর ময়দানে থাকব। হতে পারে, আমার উপর গুলি চলবে। কোচবিহারে তো কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছিল। যদি কেউ গুলি চালায়, আমিও মোকাবিলা করব।’

আরও পডুন: প্রতীক হাতছাড়ার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি মমতার

রেজিনগরে ভোট যত এগিয়ে আসছে ততই উস্কানি দেওয়া ও হিংসা ছড়ানোর অভিযোগ উঠছে হুমায়ুনের বিরুদ্ধে। তেমনই একটি মামলায় এদিন বহরমপুর থানায় হাজিরা দিয়েছেন নওদার বিধায়ক। তবে পুলিশের কাছে হাজিরা দেওয়ার আগে গুলি চালানো মন্তব্য করে ফের হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে হুমায়ুনের বিরুদ্ধে। গত কয়েকদিন ধরেই আম জনতা উন্নয়ন পার্টির একাধিক কর্মীকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেন হুমায়ুন। সেই বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনকে একটি প্রতিবাদ চিঠিও পাঠিয়েছেন তিনি। তাতে হুমায়ুন উল্লেখ করেছেন, ‘বহরমপুর পুলিশ জেলার পুলিশ সুপার নির্বাচনকে প্রভাবিত করছেন। আম জনতা উন্নয়ন পার্টির প্রচার বন্ধ করতে পক্ষপাতমূলক আচরণ করছেন। তাঁর প্রত্যক্ষ নির্দেশেই বিভিন্ন থানার আইসি ও ওসি-রা আমাদের রাজ্য ও ব্লক স্তরের নেতা-কর্মীদের মিথ্যা মামলায় জেলবন্দি করছেন।’

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা