ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের আইপিএলের আগে হেড কোচ বদলে ফেলল চেন্নাই সুপার কিংস। স্টিফেন ফ্লেমিং-য়ের বদলে মহেন্দ্র সিং ধোনিদের কোচ হলেন জাহির খান। আজ, সোমবার তেমনটাই ঘোষণা করেছে সিএসকে। যার ফলে চেন্নাই সুপার কিংসের সঙ্গে এত বছরের সম্পর্ক শেষ হল ফ্লেমিং-য়ের।

গত বছরেই স্টিফেন ফ্লেমিং ঘোষণা করেছিলেন তিনি আর চেন্নাই সুপার কিংসের সঙ্গে থাকবেন না। তারপরেই নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ফ্লেমিং-য়ের কাছে ইংল্যান্ডের পুরুষ ক্রিকেট দলের হেড কোচের অফার আসে। সেটাই লুফে নেন। তারপরেই নতুন কোচের সন্ধান চালাচ্ছিল আইপিএলের পাঁচবারের চ্য়াম্পিয়ন দল। সেই সময়ে জাহির খানের সঙ্গে কথাবার্তা শুরু করে সিএসকে। জাহির নিজে চেন্নাইয়ের হেড কোচের দায়িত্ব নিতে রাজি হন। দুয়ে দুয়ে চার হতেই এদিন চেন্নাই সুপার কিংস ঘোষণা করল ফ্লেমিং-য়ের পরিবর্তে তাঁরা হেড কোচ করেছেন জাহিরকে। পেশাদার ক্রিকেটে ভারতের অন্যতম সফল বাঁ হাতি বোলার ছিলেন জাহির। ভারতের হয়ে ৯২টি টেস্ট, ২০০টি ওয়ানডে এবং ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন জ্যাক। ২০১১ সালের বিশ্বকাপ জয়ের পিছনে অন্যতম অবদান ছিল তাঁর। ২১টি উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন জাহির।

আরও পডুন: জরুরি কাজ শিগগিরই সেরে ফেলুন, ২৫ সেপ্টেম্বর থেকে টানা ছয়দিন বন্ধ ব্যাঙ্ক!

২০২৪ সালে জাহিরকে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করতে দেখা গিয়েছিল। এছাড়াও ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেট অফ ডিরেক্টর পদে ছিলেন জাহির। তারপর ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত লখনউ সুপার জায়ান্টসের (এলএসজি) মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এবার আইপিএলের অন্যতম সফল দলের হেড কোচের দায়িত্বে এলেন জ্যাক।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি