জরুরি কাজ শিগগিরই সেরে ফেলুন, ২৫ সেপ্টেম্বর থেকে টানা ছয়দিন বন্ধ ব্যাঙ্ক!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত একটানা ৬ দিন দেশের ব্যাঙ্কগুলোর স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হওয়ার তীব্র আশঙ্কা তৈরি হয়েছে। উইকেন্ডের নিয়মিত ছুটির সাথে ব্যাঙ্ক কর্মীদের দেশব্যাপী ৩ দিনের টানা ধর্মঘট যুক্ত হওয়ায় এই নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে.। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-সহ একাধিক ব্যাঙ্ক ইতিমধ্যেই গ্রাহকদের উদ্দেশে আগাম সতর্কবার্তা জারি করেছে। জরুরি কাজ কিংবা জরুরি লেনদেন ২৫ তারিখের আগে সেরে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে। 

কেন এবং কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক?

সেপ্টেম্বরের শেষে এই ৬ দিন পরিষেবা ব্যাহত হবেঃ  

২৫ সেপ্টেম্বর (শুক্রবার): গণপতি বিসর্জন উপলক্ষ্যে হায়দরাবাদ, রঙ্গারেড্ডি এবং মেডচাল মালকাজগিরি জেলায় স্থানীয়ভাবে সরকারি ছুটি থাকার সম্ভাবনা রয়েছে.

২৬ সেপ্টেম্বর (চতুর্থ শনিবার): নিয়ম মাফিক দেশজুড়ে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৭ সেপ্টেম্বর (রবিবার): সাপ্তাহিক ছুটি।

২৮, ২৯ এবং ৩০ সেপ্টেম্বর (সোম, মঙ্গল ও বুধ): ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU)-এর ডাকে দেশব্যাপী টানা ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট।

কেন ধর্মঘটের ডাক দিয়েছেন ব্যাঙ্ক কর্মীরা?

ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU)-এর নেতৃত্বে এই ধর্মঘটের পেছনে মূলত বেশ কিছু বকেয়া দাবিদাওয়া রয়েছে। কর্মীদের প্রধান দাবি হল-সপ্তাহে ৫ দিন কাজের নিয়ম চালু করা এবং শনি ও রবিবার সম্পূর্ণ ছুটি দেওয়া। ২০২৪ সালের বেতন চুক্তিতে এই বিষয়ে প্রাথমিক সম্মতি মিললেও তা এখনও কার্যকর হয়নি। পারফরম্যান্স ভিত্তিক ইনসেনটিভ, নতুন কর্মী নিয়োগ, পেনশনের সমস্যা সমাধান এবং গ্র্যাচুইটির বকেয়া টাকা মেটানোও দাবির মধ্যে রয়েছে। দাবি পূরণ না হলে আগামী ২৬ অক্টোবর ২০২৬ থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারিও দিয়ে রেখেছে কর্মী সংগঠনগুলো।

গ্রাহকদের জন্য জরুরি পরামর্শ

টানা ছুটির জেরে ব্যাঙ্কের ব্রাঞ্চে গিয়ে সরাসরি করার মতো কাজ যেমন ডকুমেন্ট জমা দেওয়া, কেওয়াইসি (KYC) ভেরিফিকেশন কিংবা চেকের ক্লিয়ারেন্স পুরোপুরি আটকে যাবে. তাই এই সমস্ত জরুরি কাজ ২৫ সেপ্টেম্বরের আগেই সেরে নেওয়ার পরামর্শ দিচ্ছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা, রোহিনী জেলে বিচারাধীন বন্দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি

রাজ্যে মাছ চাষে জোর, ৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র, ঘোষণা শুভেন্দুর