বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, কুলুতে খাদে গাড়ি পড়ে মৃত ৪

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়েবাড়ি থেকে ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনা। হিমাচল প্রদেশের কুলু জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি গভীর খাদে পড়ে মৃত্যু হয়েছে চার জনের। দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোররাতে আনি মহকুমার হরিপুর এবং নিমলার মধ্যবর্তী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রামপুর-অট-লুহরি জাতীয় সড়কে (NH-305) ধরে গাড়িটি যাচ্ছিল। ভোর ৩টে থেকে সাড়ে ৩টের মধ্যে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গভীর খাদে পড়ে যায় সেটি। স্থানীয় সূত্রে খবর, গাড়িতে থাকা সকলে শিমলা জেলার কুমারসাইনের বারগাঁওয়ে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরছিলেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বাসিন্দা, পুলিশ এবং প্রশাসনের আধিকারিকেরা। শুরু হয় উদ্ধারকাজ। খাদ থেকে গাড়ির ভিতরে থাকা যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: ১২৫ বছর বয়সে ‘সবচেয়ে প্রবীণ’ ভোটার পেলেন SIR-এর নোটিস

মৃত এবং আহতেরা স্থানীয় জাবুন ও করানা এলাকার বাসিন্দা বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন রাহুল, বিকাশ ওরফে ভিকি, সুরেশ কুমার এবং বলকৃষ্ণ। গুঞ্জন নামে আরও একজন গাড়িতে ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে আনি এলাকার বিধায়ক লোকেন্দ্র কুমারও ঘটনাস্থলে পৌঁছন। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি এবং বাসিন্দারাও উদ্ধারকাজে প্রশাসনকে সাহায্য করেন। আহতকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঠিক কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারাল, তা এখনও স্পষ্ট নয়। অতিরিক্ত গতি, চালকের ভুল বা অন্য কোনও কারণে দুর্ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনার পর থেকেই এলাকায় নেমে এসেছে শোকের আবহ।

একই রকম মিষ্টি খেয়ে বিরক্ত? শেষ পাতে রাখুন ছোলার ডালের বরফি

স্ত্রীর কথায় গুরুত্ব দেননি স্বামী! দিনেদুপুরে শ্বশুরের হাতে খুন গর্ভবতী পুত্রবধূ, চাঞ্চল্য হাওড়ায়

ঐতিহাসিক ম্যাচে ‘দুর্বল’ জাপানকে হারাতে কালঘাম ছুটল শ্রেয়সদের

সোনার মেয়ে, শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়ান গেমসে সোনা জিতলেন হরমনপ্রীতরা

১৫ লাখ টাকা তোলাবাজি মামালায় হাই কোর্টের নির্দেশে সিআইডি দফতরে হাজিরা কীর্তির

বহাল থাকছে গ্রেফতারি পরোয়ানা, কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন পাথরসম্রাট টুলু মণ্ডল

নিরামিষের দিনে মুখের স্বাদ বদলাতে বানিয়ে নিন পেঁপে ঘণ্ট

‘দেশে নারী সুরক্ষা কোথায়?’, বিহারের জামুইয়ে কিশোরী শ্লীলতাহানির ঘটনায় ক্ষোভ প্রকাশ খুশবুর

এনকাউন্টারে ঘায়েল জামুইয়ে তরুণীকে যৌন হেনস্তার মূলপাণ্ডা নন্দন যাদব

Asian Games 2026: স্মৃতি-শেফালির চওড়া ব্যাটে ভর করে শ্রীলঙ্কাকে ২১৭ রানের টার্গেট দিল ভারত

পুজোর মধ্যেই ভোটের বাদ্যি, ষষ্ঠীর দিনেই কোয়েলের ছেড়ে দেওয়া রাজ্যসভা আসনে নির্বাচন

‘শেষ ম্যাচ…সারা জীবনের জন্য’, বিদায়ী ম্যাচে বিশেষ জার্সিতে মাঠে নামবেন মেসি 

গনেশ উৎসব চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা! ফুটন্ত সম্বরের পাত্রে পড়ে মৃত্যু মহিলার

বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর গুহাতেই সংসার! সন্তানদের নিয়ে ‘পাতালঘরে’ ফিলিস্তিনি পরিবার