১২৫ বছর বয়সে ‘সবচেয়ে প্রবীণ’ ভোটার পেলেন SIR-এর নোটিস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বয়স ১২৫ বছর, তবুও  ‘সবচেয়ে প্রবীণ’ ভোটারের কাছে এবার পৌঁছল  SIR-এর নোটিস। ভোটার তালিকা সংশোধনের সময় নথিতে তাঁর বয়স ১২৫ বছর বলে উল্লেখ থাকায় সঠিক তথ্য যাচাইয়ের জন্য এই নোটিস পাঠানো হয়েছে। এত বেশি বয়সের একজন নাগরিকের নাম কী ভাবে এই SIR-এর  তালিকায় রয়েছে তা দেখেই হতবাক নির্বাচন কমিশন।

দিল্লিতে বর্তমানে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR। পুরনো নথির সঙ্গে বর্তমান ভোটারদের তথ্য মিলিয়ে দেখার সময়ই সামনে আসে এই অস্বাভাবিক তথ্য। সদরে বাজার বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় নাম রয়েছে শ্যাম মুখিয়ার। নথি অনুযায়ী তাঁর বয়স ১২৫ বছর। সঠিক তথ্য খতিয়ে দেখতে তাঁর কাছে নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশন। তবে তালিকায় শুধু এই শতায়ু ভোটারই নন। তথ্যের গরমিলের কারণে নোটিস পেয়েছেন একাধিক পরিচিত ব্যক্তিও। তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং নির্বাচন কমিশনার এস এস সন্ধু। রাজনীতি, প্রশাসন, বিচারব্যবস্থা এবং শিক্ষা জগতের আরও বহু বিশিষ্ট ব্যক্তির নামও রয়েছে ওই তালিকায়।

আরও পড়ুনঃ মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক শুভেন্দুর, বাংলায় বিনিয়োগ বাড়াতে বড় পদক্ষেপে মুখ্যমন্ত্রী

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দিল্লিতে ৯৭লক্ষেরও বেশি ভোটারের খসড়া তালিকা প্রকাশের পর ৩৩.১৩ লক্ষের বেশি নোটিস পাঠানো হয়েছে। ২০০২ সালের পূর্ববর্তী SIR-এর তথ্যের সঙ্গে বর্তমান নথির অমিল থাকলেই মূলত এই নোটিস দেওয়া হচ্ছে। তবে নোটিস পাওয়ার অর্থ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নয়। প্রয়োজনীয় নথি দিয়ে নিজেদের বক্তব্য জানানোর সুযোগ রয়েছে সংশ্লিষ্ট ভোটারদের। দাবি ও আপত্তি জানানোর শেষ দিন ৩০ সেপ্টেম্বর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা ৪ নভেম্বর।

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

সামান্য কথার খেলাপের ‘শাস্তি’, মেয়েকে পিটিয়ে খুন করল মদ্যপ বাবা, হাড়হিম ঘটনা খড়িবাড়িতে

‘দেশের শত্রু’, জ্ঞানেশের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা আরশোলা প্রধান অভিজিৎ দীপকের

অন্নপূর্ণা ও বিধবা ভাতা নিয়ে নতুন নির্দেশিকা রাজ্যের, অক্টোবরের টাকা পেতে মানতে হবে এই নিয়ম

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবারও খোলা থাকবে ব্যাঙ্ক

‘খেলতে নয়, বালিশ কিনতে জাপানে?’ স্ত্রী সঞ্জনার খোঁচায় মজার জবাব বুমরাহর, ভাইরাল ভিডিও

সরকারি বাসে ভাড়া চাওয়ায় কন্ডাক্টরকে থাপ্পড়! পাল্টা হেনস্থার অভিযোগ মহিলা যাত্রীর

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

‘নেশাগ্রস্তদের জন্যই ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজো নিয়ে কার্তিক মহারাজকে বড় দায়িত্ব দিল রাজ্য সরকার

ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী, কী অভিযোগ?