আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আসছে নতুন চাকা, গতি বাড়বে কলকাতা মেট্রোর

নিজস্ব প্রতিনিধি: সাতশো জোড়া নতুন চাকা যুক্ত হতে চলেছে কলকাতা মেট্রো রেলে। ‘মেধা’ সিরিজের ট্রেনের প্রায় সব চাকাই বদল হতে চলেছে। মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, কবি সুভাষ স্টেশন থেকে (Kavi Subhas) থেকে উত্তমকুমার স্টেশন পর্যন্ত মেট্রো-লাইনের একাধিক জায়গায় রয়েছে অত্যধিক বাঁক(Curve)। যার ফলে মেট্রো রেকের চাকা ক্ষয়ে ক্ষয়ে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চাকার ‘ফ্ল্যাঞ্জ’  ক্ষয়ে ক্ষয়ে সরু হয়ে গিয়েছে। এই ‘ফ্ল্যাঞ্জ’ হচ্ছে মেট্রো রেকের চাকার দু-প্রান্তের অংশ। যা চাকাকে লাইনের উপরে থাকতে সাহায্য করে। কিন্তু মেট্রো লাইনের বাঁকের উপর দিয়ে যাওয়ার সময় অস্বাভাবিক ঘর্ষণের কারণে ক্ষয়ে গিয়েছে চাকাগুলি। চাকার পাশাপাশি ক্ষয় হয়েছে লাইনেরও। সেকারণে মেট্রো রেলের একাধিক জায়গায় লাইন বদল করা হয়েছে। আর এখন নতুন চাকা আনাতে চলেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। নতুন চাকা ইতিমধ্যে অর্ডার দেওয়া হয়ে গিয়েছে। জানা গিয়েছে, দু’দফায় টেন্ডার করে প্রায় ১৪০০ চাকা আনাতে চলেছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

চাকা এবং লাইনে ক্ষয়ের কারণে এখন কবি সুভাষ থেকে উত্তম কুমার স্টেশন পর্যন্ত বিভিন্ন জায়গায় মেট্রো চলাকালীন গতি শ্লথ করা হচ্ছে। চাকা বদল করা হলে অনেকটা সময় বাঁচানো যাবে বলে মনে করছেন যাত্রীরা। আগের থেকে অল্প হলেও কম সময়ে পৌঁছানো যাবে গন্তব্যে। মহানগরে মেট্রোয় বর্তমানে মোট ৩০টি ট্রেন চলে। যার সবক’টিই শীততাপ নিয়ন্ত্রিত। মেট্রোর একটি ট্রেনে চাকা থাকে মোট ৩২টি। অর্থাৎ সব মিলিয়ে অধিকাংশ ট্রেনের চাকা বদলানোর পাশাপাশি বাড়তি চাকাও এনে রাখা হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রং রুমে কি করছিলেন মমতা? দিল্লিতে রিপোর্ট পাঠালেন ডিইও

কালীঘাটে বৈঠকে মমতা–অভিষেক, পোলিং এজেন্টদের সঙ্গে বসার আগে কোন রণকৌশল?‌

‘রং দে তু মোহে গেরুয়া’, ভোটের ফলের আগেই বড়বাজারে গেরুয়া আবিরের চাহিদা তুঙ্গে

স্ট্রং রুমের সামনে মমতা ৪ ঘন্টা পাহারা দেওয়ার পরে সতর্ক শুভেন্দু ,দলীয় কর্মীদের নিয়ে ডাকলেন জরুরি বৈঠক

পোলিং এজেন্টদের নিয়ে বৈঠকে অভিষেক, স্ট্রংরুমে কারচুপিই কি মূল ইস্যু?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ