জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোট ‘জালিয়াতি’র অভিযোগে বিদ্ধ দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সমর্থনে এগিয়ে এলেন বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। দেশজুড়ে ‘বিতর্কের’ মুখে পড়া প্রধান নির্বাচন কমিশনারকে পদ্ম বিভূষণ দেওয়ারও পক্ষেও সওয়াল করেছেন তিনি।

গত ২৩ ও ২৪ সেপ্টেম্বর সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এ প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, ভোটার তালিকা সংশোধনের বিশেষ কার্যক্রম ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) নিয়ে নির্বাচন কমিশনের অন্দরেই কলহ তৈরি হয়েছিল। গত ১০ মাসে বাকি দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী বিভিন্ন বিষয়ে অন্তত ১৪ বার জ্ঞানেশের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তার মধ্যে ছিল, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া, নতুন নাম যুক্ত করা ও তালিকা পুনর্বহাল, ‘ফর্ম ৬’-এ পরিবর্তন এবং ভোটার তালিকার তথ্য ব্যবস্থাপনা।

সংবাদমাধ্যমে ওই প্রতিবেদন প্রকাশের পরেই জ্ঞানেশের ইস্তফা দাবি করে বিহার, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন বাতিলের দাবিতে সরব হয়েছেন বিরোধীরা। বম্বে হাইকোর্টের পাশাপাশি দেশের শীর্ষ আদালতেও জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এমনকি শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানী দিল্লি-সহ গোটা দেশ জুড়েই দেশের প্রধান নির্বাচন কমিশনারের ইস্তফা ও গ্রেফতারি চেয়ে রাস্তায় নেমেছে কংগ্রেস কর্মীরা। আগামিকাল শনিবারের মধ্যে জ্ঞানেশ ইস্তফা না দিলে ২ অক্টোবর গান্ধি জয়ন্তীর দিন থেকে গোটা দেশজুড়ে আন্দোলনে নামার হুঙ্কার দিয়েছে ককরোচ জনতা পার্টি।

জ্ঞানেশের ইস্তফা নিয়ে যখন মোদি সরকারের উপরে চাপ বাড়াচ্ছেন বিরোধীরা, তখন দেশের প্রধান নির্বাচন কমিশনারের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন বঙ্গ বিজেপির সভাপতি তথা রাজ্যসভা সাংসদ শমীক ভট্টাচার্য। এদিন তিনি বলেন, ‘গোটা পশ্চিমবঙ্গের মানুষ খুশি যে সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে তারা ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পেরেছেন। ভোটের দিন কোনও খুনোখুনি হয়নি। শান্তিপূর্ণ ভোট করানোর জন্য মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কমপক্ষে পদ্ম বিভূষণ পাওয়া উচিত।’ বাংলা যে সীমান্তবর্তী রাজ্য, সেই কথা স্মরণ করিয়ে দিয়ে বঙ্গ বিজেপির সভাপতি বলেন, ‘আমরা সবাই জানি, পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী রাজ্য। অনুপ্রবেশ এখানে দীর্ঘদিনের বড় সমস্যা ছিল। এখানকার ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়ার কাজ জ্ঞানেশ কুমারই করেছেন। বাংলার মানুষের আশীর্বাদের হাত ওনার মাথার উপরে রযেছে। বিজেপি চায়, জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণে সম্মানিত করা হোক।’

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর