হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: চাকরি করতে গিয়ে মরুর দেশ শারজায় নৃশংসভাবে খুন হয়েছিলেন কর্নাটকের উদুপির কুন্দাপুরের বাসিন্দা আলভিন প্রকাশ কুন্দের। নৃশংসভাবে হত্যার পরে তাঁর দেহ টুকরো টুকরো করে কেটেছিল ঘাতকরা। তার পরে গাড়ির পিছনের দিকে লুকিয়ে রেখেছিল। খুনের দুই মাস বাদে কফিনবন্দি হয়ে জন্মভিটেয় ফিরলেন নিথর আলভিন। প্রিয় ভিটেয় তার মৃতদেহ পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিজন থেকে শুরু করে পড়শিরা।

কর্মসূত্রে কর্নাটক থেকে সুদূর শারজায় পাড়ি জমিয়েছিলেন আলভিন প্রকাশ কুন্দের। প্রায় ১৪ বছর ধরে শারজা বিমানবন্দরে কর্মরত ছিলেন। স্থানীয় এক স্কুলে শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন তাঁর স্ত্রী টিনা। দম্পতির একমাত্র সন্তান দশম শ্রেণির পড়ুয়া। গত ২০ জুলাই থেকে আলভিন ও তাঁর স্ত্রী-ছেলের কাছ থেকে কোনও ফোন না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন কুন্দাপুরে থাকা পরিবারের বাকি সদস্যরা। আলভিনের ভাই অনিল প্রশান্ত কুন্দের জানিয়েছেন, ২০ জুলাইয়ের পর আলভিনের ফোন থেকে একটি টেক্সট মেসেজ আসে যাতে বলা হয়েছিল, তিনি ভাল আছেন। অথচ সচরাচর আলভিন ভয়েস মেসেজ পাঠাতেন। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, দেশে ফিরে এসেছেন। কিন্তু পাসপোর্ট সংক্রান্ত নথিপত্রে দেখা যায় যে তিনি সংযুক্ত আরব আমিরাতেই অবস্থান করছিলেন। এরপর পরিবারের তরফে শারজা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আলভিনকে খুঁজে বের করার জন্য সহায়তা চাওয়া হয়। শেষ পর্যন্ত গত ১২ অগস্ট আল নাহদা বাণিজ্যিক এলাকার কাছে একটি নির্জন স্থানে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা তাঁর টয়োটা গাড়ির পিছনের অংশ থেকে আলভিনের দেহাংশ উদ্ধার করা হয়। তবে তাঁর স্ত্রী ও সন্তানের খোঁজ পাওয়া যায়নি এখনও। হত্যাকাণ্ডের পিছনে তাঁদের কোনও যোগসূত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখার জন্য শারজার পুলিশ কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন আলভিনের ভাই অনিল।

ফরেনসিক রিপোর্টে বলা হয়েছে, হত্যার পরে আলভিনের দেহ কেটে টুকরো-টুকরো করেছিল ঘাতকরা। মৃতদেহটিকে নয়টি টুকরো করা হয়েছিল। মাথা, ঘাড়, ধড় এবং হাত-পা শরীর থেকে আলাদা করা হয়েছিল। হাড়গুলো করাত দিয়ে কাটা হয়েছিল। শরীরের খণ্ডগুলো দুটি ব্যাগে ভরে গাড়ির পেছনের অংশে রাখা হয়েছিল। একটি সবুজ ব্যাগে ধড়টি ছিল এবং নীল ব্যাগে মাথা ও হাত-পায়ের অংশগুলো রাখা ছিল। মাথাটি একটি কালো প্লাস্টিকের ব্যাগে মোড়ানো ছিল, আর শরীরের অন্যান্য অংশ ভরা ছিল স্বচ্ছ প্লাস্টিকে। ময়নাতদন্তে আলভিনের বুকের বাঁ দিকের সপ্তম ও অষ্টম পাঁজরের মধ্যবর্তী স্থানে দুটি গভীর ক্ষতচিহ্নের কথা উল্লেখ করা হয়েছে। দেহে পচন ধরায় অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ পরীক্ষা করা কঠিন হয়ে পড়েছিল।

 

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫