কেক বানানোর আগে মাথায় রাখুন এই বিষয়গুলি

 আপনার বানানো কেক আশানুরূপ হয়ে ওঠে না? মনের মত কেক না হওয়ায় আপনিও পড়েন সমস্যায়। জেনে নিন সঠিক কেক বানানোর জন্য কী কী পদ্ধতি মেনে চলবেন। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রিয়জনের জন্মদিনে মনস্থির করলেন কেক বানাবেন। সারপ্রাইজ দেবেন নিজের কাছের মানুষকে এই দিনে। সেইমত আয়োজনও করলেন। কোনও কিছুতেই খামতি থাকল না। কিন্তু বাধ সাধল কিছু ভুল পদ্ধতি। যার ফলে আপনার বানানো কেক আশানুরূপ হয়ে ওঠে না। মনের মত কেক না হওয়ায় আপনিও পড়েন সমস্যায়। জেনে নিন সঠিক কেক বানানোর জন্য কী কী পদ্ধতি মেনে চলবেন।  

উপকরণগুলি অবশ্যই ফ্রিজ থেকে বের করে ঘরের তাপমাত্রায় রাখুন। যতক্ষণ না সেগুলি স্বাভাবিক তাপমাত্রায় আসছে ততক্ষণ অপেক্ষা করুন। ফ্রিজ থেকে বের করেই সেই উপকরণগুলি দিয়ে কেক বানাবেন না। তাতে কেক সঠিক ভাবে হয় না। যেমন ঠান্ডা দুধ কেকের জন্য ব্যবহার করলে কেক ফুলবে না।

বেকিং যদি আপনার প্যাশন হয় তাহলে অবশ্যই তার জন্য সঠিক বেকিং কিট ব্যাবহার করুন। সঠিক বেকিং মোল্ড ও সঠিক পরিমাণে ময়দা, চিনি, মাখনের মত উপকরণ মাপা খুব দরকার একটি ভালো কেক বানানোর জন্য তাই অবশ্যই এগুলি রাখুন আপনার সংগ্রহে। 

কেক বানানোর আগে অবশ্যই সমস্ত উপকরণ ভালোভাবে মেপে নিন। কোনও উপকরণ যেন সেই তালিকা থেকে বাদ না পড়ে দেখে নেবেন। নাহলে খামতি থেকে যাবে কেক বানানোয়।

অবশ্যই যা মাথায় রাখবেন তা হল কেক বানানোর আগে আভেনতি প্রি হিট করে নিন। যদি মাইক্রোওভেনে বদলে প্রেসার কুকারে কেক বানান তাহলে তাও প্রি হিট করে নেবেন। 

বাড়ল না জামিনের মেয়াদ, মিলনকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিয়ের মরশুমে প্রায় দু-হাজার টাকা সস্তা হল সোনা, দাম কমল রুপোর

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ

‘বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে শাড়ি, ধুতিই পরা উচিত’, মন্তব্য দিলীপ ঘোষের

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

‘১৬ ডিসেম্বর বাংলাদেশ দখল করব,’ বিস্ফোরক দাবি অর্জুনের

প্রথমবার কোনও মা জিতলেন Miss Universe 2026-এর খেতাব, জানেন কে এই সুন্দরী?

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা