‘শওকত মাছ চোরে’র আদলে জ্ঞানেশ ‘ভোট চোর’, ভাইরাল সিপিএমের প্যারোডি

Share:

নিজস্ব প্রতিনিধি: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ভাইরাল হয়েছিল ‘শওকত মাছ চোর’ প্য়ারোডি গান। বিজেপির বিজয় মিছিল কিংবা ভোটপ্রচারে সেই গান বাজাতে দেখা গিয়েছিল। বিজেপি, আইএসএফ, কংগ্রেস ও সিপিএম কোনও রাজনৈতিক দলই ‘শওকত মাছ চোর’ গান বাজাতে বাদ দেয়নি। তৃণমূলের দাপুটে নেতা শওকত মোল্লাকে কটাক্ষ করেই সেই গান বানিয়েছিল আইএসএফ। এবার সেই ‘শওকত মাছ চোরে’র আদলে নতুন প্যারোডি গান বানাল সিপিএম। সেই গানের বিষয়বস্তু মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও এসআইআর।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের দৌলতে এসআইআর নিয়ে জ্ঞানেশের সঙ্গে বাকি দুই কমিশনারের সংঘাতের খবর সামনে এসেছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দ্বন্দ্ব হয়েছিল অন্য দুই নির্বাচন কমিশনারের। ভোটার তালিকা সংশোধনের বিশেষ কার্যক্রম ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) নিয়ে নির্বাচন কমিশনের অন্দরেই কলহ তৈরি হয়েছিল। গত ১০ মাসে বাকি দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী বিভিন্ন বিষয়ে অন্তত ১৪ বার জ্ঞানেশের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তার মধ্যে ছিল, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া, নতুন নাম যুক্ত করা ও তালিকা পুনর্বহাল, ‘ফর্ম ৬’-এ পরিবর্তন এবং ভোটার তালিকার তথ্য ব্যবস্থাপনা। সংবাদমাধ্যমে ওই প্রতিবেদন প্রকাশের পরেই জ্ঞানেশের ইস্তফা দাবি করে বিহার, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন বাতিলের দাবিতে সরব হয়েছেন বিরোধীরা।

আরও পডুন: ভবানীভবনে ঢুকতে দেওয়া হল না কুণালকে, চটে কী করলেন তৃণমূল বিধায়ক?

এবার সেই জ্ঞানেশের বিরুদ্ধেই কটাক্ষ করে প্যারোডি গান বানিয়েছে বাম শিবির। সেই গানের ছত্রে ছত্রে জ্ঞানেশের বিরুদ্ধে তোপ দাগা হয়েছে। গানে উল্লেখ রয়েছে, ‘ইলেকশন কমিশনে সঙ্গী হয়ে এসে, ভোট কেটে ব্যাটা গেল ফেঁসে। ভোট চোর, ভোট চোর। জ্ঞানেশ তো ভোট চোর।’

নিষেধাজ্ঞা সত্বেও শান্তিপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঝুলছে ‘বিশ্ব বাংলা’ লোগো

‘জ্ঞানেশ কুমার Must Go,’ শ্রীরামপুরের সভা থেকে হুঙ্কার মমতার

চাল-ডাল ভেজানোর ঝামেলা শেষ, জলখাবারে মুড়ি দিয়ে সহজেই বানান ইডলি

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

লন্ডনে স্ক্রিপ্টও নিয়ে গিয়েছিলেন, কেন দেব আনন্দের ছবিতে অভিনয় করতে রাজি হলেন না ইমরান খান?

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

ভবানীভবনে ঢুকতে দেওয়া হল না কুণালকে, চটে কী করলেন তৃণমূল বিধায়ক ?

‘হাতে গয়না থাকলে সই নেওয়া হবে না’, বার্ধক্য ভাতা নিতে গিয়ে সোনার বালা খোয়ালেন বৃদ্ধা

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

‘শওকত মাছ চোরে’র আদলে জ্ঞানেশ ‘ভোট চোর’, ভাইরাল সিপিএমের প্যারোডি

ডিম থেরাপি থেকে বাঁচতে শ্রীরামপুরের সভায় বিকল্প পথে মমতা

টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা