ভবানীভবনে ঢুকতে দেওয়া হল না কুণালকে, চটে কী করলেন তৃণমূল বিধায়ক ?

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার জনরোষের মধ্যে পড়তে হল তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে। শ্রীরামপুরে মমতার সভায় যেতেই আক্রান্ত হন বিধায়ক। তাঁর গাড়িতে হামলার অভিযোগ ওঠে। তারপরই সোজা গাড়ি ঘুরিয়ে ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দেন তিনি। গাড়িতে ডিম, রড, ইট ছোঁড়া হয় বলে অভিযোগ। ভবানী ভবনে বিধায়ক কুণাল ঘোষকে ঢুকতে দেয়নি পুলিশ। এই ঘটনা নিয়ে পুলিশের সঙ্গে তীব্র বচসাও হয় কুণালের। তারপর আধ ঘণ্টা অপেক্ষা করেন বাইরে এবং সেখান থেকে বেরিয়ে আলিপুর থানায় যান তিনি। 

শনিবার দুপুরে কাচ ভাঙা গাড়ি নিয়ে ভবানী ভবনে পৌঁছন কুণাল। তাঁর দাবি, প্রথমে তাঁকে জানানো হয়, গাড়ি নিয়ে ভিতরে প্রবেশ করা যাবে না। কুণাল বলেন, ‘উনি বলছেন গাড়ি বাইরে রেখে ঢুকতে হবে। আমি তো এখানে নেমন্তন্ন খেতে আসিনি? আমি তো গাড়ির পরিস্থিতি দেখাতে চাই।’ এরপর গাড়ি থেকে নেমে ভবানী ভবনের গেটে যান তিনি। সেখানেও তাঁকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ।
পুলিশ আধিকারিকরা জানান, তাঁদের কাছে এই বিষয়ে কোনও নির্দেশ নেই। কুণাল জানান, ‘আমি কোনও বিক্ষোভ বা রাজনৈতিক কর্মসূচি করতে আসিনি। আমি নিজেই ট্রমায় রয়েছি। আমাকে ঢুকতে দেওয়া হোক।’ তিনি বলেন, হামলার ঘটনার বিষয়ে রাজ্য পুলিশের আধিকারিকদের সঙ্গে কথা বলতে এসেছেন। প্রায় আধ ঘণ্টা গেটের বাইরে অপেক্ষা করার পর ভবানী ভবন থেকে বেরিয়ে আলিপুর থানায় যান বিধায়ক। সেখানে তিনি জানান, ‘শনিবার হওয়ায় ভবানী ভবনে অনেক আধিকারিক উপস্থিত না থাকায় উত্তরপাড়া থানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। যে ইমেলে আমি অভিযোগ পাঠিয়েছি, সেটা নিয়ে আইন মাফিক এগোক। আমরাও আইনজীবীর সঙ্গে কথা বলে আর কী কী তথ্য দেওয়া যায়, তা জানব। তাতে পুলিশও সাহায্য করছে।’ উল্লেখ্য, উত্তরপাড়ায় তাঁর গাড়িতে পাথর, ডিম ও রড দিয়ে হামলার অভিযোগ তুলেছেন কুণাল ঘোষ। ঘটনার দায় নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। 

‘জ্ঞানেশ কুমার Must Go,’ শ্রীরামপুরের সভা থেকে হুঙ্কার মমতার

চাল-ডাল ভেজানোর ঝামেলা শেষ, জলখাবারে মুড়ি দিয়ে সহজেই বানান ইডলি

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

লন্ডনে স্ক্রিপ্টও নিয়ে গিয়েছিলেন, কেন দেব আনন্দের ছবিতে অভিনয় করতে রাজি হলেন না ইমরান খান?

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

‘শওকত মাছ চোরে’র আদলে জ্ঞানেশ ‘ভোট চোর’, ভাইরাল সিপিএমের প্যারোডি

বার্ধক্য ভাতার প্রলোভন দেখিয়ে প্রতারণা! নির্জন রাস্তায় বৃদ্ধার সোনার বালা ছিনিয়ে চম্পট দুষ্কৃতীর

ডিম থেরাপি থেকে বাঁচতে শ্রীরামপুরের সভায় বিকল্প পথে মমতা

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

ভবানীভবনে ঢুকতে দেওয়া হল না কুণালকে, চটে কী করলেন তৃণমূল বিধায়ক ?

টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা

দিল্লির কালীমাতা মন্দির চত্বরে মিলল কঙ্কাল, থরহরিকম্প ভক্তদের