‘আমার সঙ্গে শুতে চেয়েছিলেন’, পরিচালকের আপত্তিকর প্রস্তাব ফাঁস করলেন অভিনেত্রী সুহানা

অভিনয় জগতে কাজের সুযোগ, অন্তরঙ্গ দৃশ্যের শুটিং এবং কাস্টিং কাউচ, এই তিনটি বিষয় নিয়েই এবার খোলামেলা কথা বললেন অভিনেত্রী সুহানা খান। পীযূষ ভুটানির পডকাস্টে নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি জানান, কাজের সূত্রে যোগাযোগ হওয়া প্রায় ৫০ বছর বয়সি এক ব্যক্তি তাঁকে এমন একটি প্রস্তাব দিয়েছিলেন, যা শুনে তিনি স্পষ্টতই অস্বস্তিতে পড়েন। সেই ঘটনার পাশাপাশি অন্তরঙ্গ দৃশ্যের শুটিং কীভাবে হয়, তা নিয়েও নিজের অভিজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী।

Share:

উল্লু ও অল্ট বালাজির বিভিন্ন অনুষ্ঠানে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান সুহানা। নিজের অভিনয় দক্ষতার জোরেই তিনি জায়গা তৈরি করেছেন বলে জানিয়েছেন।

শুধু পর্দায় নয়, থিয়েটারেও অভিনয় করেছেন সুহানা। ফলে অভিনয়ের বিভিন্ন মাধ্যমেই তাঁর কাজের অভিজ্ঞতা রয়েছে বলে জানান অভিনেত্রী।

সুহানার বক্তব্য, সাহসী চরিত্রে অভিনয় করলেই একজন অভিনেত্রীকে নির্দিষ্ট ধরনের চরিত্রে আটকে থাকতে হয় না। ভাল কাজের সুযোগও আসে।

অভিনেত্রীর কথায়, অন্তরঙ্গ দৃশ্যের শুটিংও পরিচালকের নির্দেশ মেনেই করা হয়। পুরো প্রক্রিয়াটি নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হয়।

এ ধরনের দৃশ্যের সময় সেটে মহিলা সদস্য উপস্থিত থাকেন বলেও জানিয়েছেন সুহানা। অভিনেত্রী যাতে স্বচ্ছন্দে কাজ করতে পারেন, সেদিকেও নজর রাখা হয়।

সুহানার দাবি, তাঁর জীবনেও কাস্টিং কাউচের অভিজ্ঞতা এসেছে। যদিও কোনও বড় তারকার কাছ থেকে এমন প্রস্তাব পাননি বলেই জানিয়েছেন তিনি।

অভিনেত্রীর দাবি, একটি কাজের বিষয়ে দীর্ঘ আলোচনা হওয়ার পর ওই ব্যক্তি তাঁকে বলেন, তাঁর জন্য এত কিছু করার বিনিময়ে সুহানা তাঁর জন্য কী করবেন?

সুহানা জানান, তিনি ওই ব্যক্তিকে সরাসরি জিজ্ঞাসা করেছিলেন, তিনি ঠিক কী চান। এরপর তাঁর কাছে ব্যক্তিগত সম্পর্কের প্রস্তাব আসে বলে দাবি অভিনেত্রীর।

সুহানার কথায়, তিনি সেই প্রস্তাবে রাজি হননি। কাজের সুযোগের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ককে জড়িয়ে ফেলার এমন পরিস্থিতি তিনি মেনে নেননি বলেই জানান অভিনেত্রী।

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!