মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

Share:

 

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: গ্রাম্য প্রবাদ রয়েছে, ‘বার বার ঘুঘু তুমি খেয়ে যাও ধান…’। দীর্ঘদিন ধরেই মিথ্যা মামলায় ফাঁসিয়ে তোলাবাজির অভিযোগ উঠেছিল রাজস্থান পুলিশের স্পেশাল আপারেশনস গ্রুপের অতিরিক্ত সুপার মুকেশ সোনির বিরুদ্ধে। অবশেষে দুর্নীতি দমন ব্যুরোর (এসিবি) গোয়েন্দাদের হাতে পাকড়াও হলেন। মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে রবিবার বালোত্রার বাড়ি থেকে মুকেশকে গ্রেফতার করেন এসিবি আধিকারিকরা। আগের দিন অর্থা‍ৎ শনিবার (২৬ সেপ্টেম্বর) মুকেশের হয়ে ২ কোটি টাকা ঘুষ নেওয়ার সময়ে হাতেনাতে পাকড়াও হয়েছিলেন মধ্যস্থতাকারী সজ্জন কুমার সিংহ। সোমবার (২৮ সেপ্টেম্বর) আদালতে পেশ করা হলে মুকেশ ও তার কুকর্মের সঙ্গী সজ্জনকে তিন দিনের জন্য এসিবি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

রাজস্থান দুর্নীতি দমন ব্যুরোর তরফে জানানো হয়েছে, ‘উদয়পুর পুরনিগমের ২৭২টি প্লট সংক্রান্ত কেলেঙ্কারির মামলায় ‘ক্লোজার রিপোর্ট’ (মামলা বন্ধের রিপোর্ট) দাখিল এবং বাজেয়াপ্ত করা সামগ্রী ফেরত দেওয়ার বিনিময়ে ২ কোটি টাকা ঘুষ দাবি করেছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকেশ সোনি। নিজের ঘনিষ্ঠ সজ্জনকুমার সিংহের মাধ্যমেই ওই টাকা নেওয়ার বন্দোবস্থ করেছিলেন। দুর্নীতি প্রতিরোধ আইনের ৭ ও ৭এ ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতার ৬১(২) ধারার অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। উদয়পুরে পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত মুকেশ সোনির বিরুদ্ধে আগেও বহু অভিযোগ উঠেছে। গত ৪ ফেব্রুয়ারি জয়পুরের অর্জুন নগর ফটকের কাছে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন কলেজ শিক্ষক মনোহরলাল ভাদু। ২০২১ সালে তিনি ইতিহাসের প্রভাষকের চাকরি পেয়েছিলেন। কিন্তু নিয়োগ পরীক্ষায় অনিয়মের তদন্ত চলাকালীন তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। নিজেকে শেষ করার আগে এক সুইসাইড নোটে মুকেশ সোনির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুল;এছিলেন ভাদু। তাতে তিনি লিখেছিলেন, ‘রমেশ কুমার (একজন গ্রেড-২ হিন্দি শিক্ষক)-এর বিরুদ্ধে আজমের এসওজি (SOG) শাখায় দায়ের করা এফআইআর-এ আমার নাম ছিল না। রমেশ গ্রেফতার হওয়ার পরেও তাঁর বিরুদ্ধে দাখিল করা চার্জশিটে আমার নাম কোথাও পাওয়া যায়নি। কিন্তু তদন্তকারী কর্মকর্তা মুকেশ সোনি আমার কাছ থেকে জোর করে টাকা আদায়ের চেষ্টা করেছিলেন। তাতে সফল না হওয়ায় বদলি হওয়ার পর তৎকালীন তদন্তকারী আধিকারিক শ্যামসুন্দর বিষ্ণোইকে হোয়াটসঅ্যাপ কল করে মুকেশ নির্দেশ দিয়েছিলেন, আমাকে যেন চারটি আলাদা মামলায় জড়িয়ে ফেলা হয়।’ মনোহরের অভিযোগের ভিত্তিতে সেই সময় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু কয়েক মাস পেরিয়ে গেলেও মুকেশ সোনির বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। শুধু তাই নয়, আজমের সাউথ-এর সার্কেল অফিসার (সিও) হিসেবে কর্মরত থাকার সময়ে মাদক পাচারকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোকে দুর্বল করে দেওয়ারও অভিযোগ রয়েছে সোনির বিরুদ্ধে।

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

চলন্ত ট্রেনে দরজায় দাঁড়িয়েই মদের বোতলে চুমুক যাত্রীর, ভাইরাল ভিডিয়ো ঘিরে শোরগোল

পিতৃপক্ষে বক্রদৃষ্টি মহাযোগ! ৫ রাশির জাতকদের ভাগ্যে রাজার মতো বিলাসবহুল জীবন

এয়ারটেলের সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, ২৮ দিনে দিতে হবে মাত্র ১৯৯ টাকা

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স