‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: ১০ বছর বাদে লখনউয়ের কুর্সিতে ফিরতে মহিলা এবং পেনশনভোগী ভোটারদের মন জয়ে ঝাঁপালেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একগুচ্ছ প্রতিশ্রুতি ঘোষণা করেছেন। তার মধ্যে রয়েছে মেয়েদের বছরে ৪০ হাজার টাকা ভাতা, মেয়েদের স্বাবলম্বী হওয়ার জন্য ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা, সরকারি কর্মচারিদের জন্য ‘পুরানো পেনশন প্রকল্প’ (Old Pension Scheme) চালু এবং মাদ্রাসা শিক্ষকদের বকেয়া বেতন পরিশোধ।

এদিন দলীয় কার্যালয়ে বিধান পরিষদে সমাজবাদী পার্টির বিধায়কদের সঙ্গে বৈঠক করেন অখিলেশ। ওই বৈঠকে তিনি বলেন, ‘উত্তরপ্রদেশে বিজেপি সরকারের জমানায় জিনিসের মূল্যবৃদ্ধি আকাশছোঁয়া। কর্মসংস্থান নেই। উপরন্তু দুর্নীতি লাগামছাড়া হয়ে উঠেছে। তাই উত্তরপ্রদেশের মানুষ এবার যোগী আদিত্যনাথের সরকারকে ক্ষমতা থেকে হটানোর প্রতিজ্ঞা করেছে। বিজেপি সরকারের কু-শাসন থেকে মুক্তি পেতে চাইছে। বিজেপি সরকারের পরিবর্তে সমাজবাদী পার্টির সরকারকে ক্ষমতায় আনার শপথ নিয়েছে।’

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সপা সুপ্রিমো বলেন, ‘২০২৭ সালে সমাজবাদী পার্টি ক্ষমতায় এলে শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং শিক্ষক ও কর্মীদের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করবে। সরকারি কর্মচারিদের জন্য পুরনো পেনশন প্রকল্প চালু করা হবে। মহিলাদের বছরে ৪০ হাজার টাকা (মাসে তিন হাজার টাকার বেশি)করে পেনশন দেওয়া হবে। সেই সঙ্গে রাজ্যের মহিলারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারেন, তার জন্য দুই লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে।’ সপা সুপ্রিমো আরও জানিয়েছেন, ‘বিধানসভা ভোটে প্রতিটি জেলার জন্য আলাদা-আলাদা ঘোষণা পত্র জারি করা হবে।’

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

চলন্ত ট্রেনে দরজায় দাঁড়িয়েই মদের বোতলে চুমুক যাত্রীর, ভাইরাল ভিডিয়ো ঘিরে শোরগোল

পিতৃপক্ষে বক্রদৃষ্টি মহাযোগ! ৫ রাশির জাতকদের ভাগ্যে রাজার মতো বিলাসবহুল জীবন

এয়ারটেলের সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, ২৮ দিনে দিতে হবে মাত্র ১৯৯ টাকা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স