অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খাবার ও কার্বোহাইড্রেটের পরিমাণ কমিয়ে দিলেই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে না।পুষ্টিবিদদের মতে, কঠোরভাবে খাবার নিয়ন্ত্রণ করার পরেও কিছু অসচেতনতার কারণে রক্তে শর্করার মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে।

কি কারনে বাড়ছে এই সমস্যা?

ওষুধ বা ইনসুলিনের সঠিক প্রয়োগ না হওয়া

ডায়াবেটিস রোগীদের শুধু খাবার কমালেই চলে না, সঠিক সময়ে ও সঠিক মাত্রায় ওষুধ বা ইনসুলিন গ্রহণ করা জরুরি। যেমন, কোনও ওষুধ খাবার আগে নেওয়ার কথা থাকলেও তা ভুল করে পরে নিলে তার কার্যকারিতা কমে যায় এবং সুগার বেড়ে যায়।

ইনসুলিন প্রতিরোধ

টাইপ-২ ডায়াবেটিস বা প্রিডায়াবেটিসের ক্ষেত্রে শরীরের কোষগুলো ইনসুলিনের প্রতি ঠিকভাবে সাড়া দেয় না। ফলে রক্তের গ্লুকোজ কোষে প্রবেশ করতে না পেরে রক্তেই জমা হতে থাকে এবং শর্করার মাত্রা বাড়িয়ে দেয়।

শরীরে জলশূন্যতা বা ডিহাইড্রেশন

শরীরে জলের ঘাটতি দেখা দিলে রক্তে গ্লুকোজের ঘনত্ব স্বাভাবিকভাবেই বেড়ে যায়। এছাড়া ডিহাইড্রেশনের কারণে কিডনি রক্ত থেকে অতিরিক্ত গ্লুকোজ ছেঁকে প্রস্রাবের মাধ্যমে বের করার স্বাভাবিক প্রক্রিয়াটি ব্যাহত করে।

অসুস্থতা বা সংক্রমণ

সর্দি, জ্বর কিংবা যে কোনও সংক্রমণের বিরুদ্ধে শরীর যখন লড়াই করে, তখন কর্টিসল, অ্যাড্রেনালিন ও গ্লুকাগনের মতো হরমোনের নিঃসরণ বেড়ে যায়। এই হরমোনগুলো লিভার থেকে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়, যার ফলে কম খাওয়ার পরেও সুগার বেশি দেখায়।

কি করণীয়

খাবার নিয়ন্ত্রণের পরেও যদি রক্তে শর্করার মাত্রা বারবার বেশি দেখায়, তবে নিজের সিদ্ধান্তে ওষুধ বা ইনসুলিনের মাত্রা পরিবর্তন করবেন না। দৈনিক পর্যাপ্ত পরিমাণ জল পান করুন এবং সুগারের এই ওঠানামার প্রকৃত কারণ নিশ্চিত করতে অবিলম্বে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ, কবে শুনানি?

‘বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে শাড়ি, ধুতিই পরা উচিত’, মন্তব্য দিলীপ ঘোষের

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

‘১৬ ডিসেম্বর বাংলাদেশ দখল করব,’ বিস্ফোরক দাবি অর্জুনের

প্রথমবার কোনও মা জিতলেন Miss Universe 2026-এর খেতাব, জানেন কে এই সুন্দরী?

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

কলকাতায় বসে বিদেশে প্রতারণা! ট্যাংরায় হদিস ভুয়ো কল সেন্টারের, গ্রেফতার ২০

ফের সাইবার হানা আমেরিকায়! এফবিআইয়ের পর এবার নিশানায় সিআইএ-সহ একাধিক গোয়েন্দা সংস্থা

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা