মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ, নিজের বাড়িতেই অজ্ঞাতপরিচয় ধারীর হাতে নির্যাতিত তরুণী

Share:

নিজস্ব প্রতিনিধি: রাতের অন্ধকারে বাড়িতে একা ছিলেন ২৬ বছরের এক মহিলা। অভিযোগ, সেই সময় মুখোশ পরা এক ব্যক্তি আচমকাই তাঁর ভাড়া বাড়িতে ঢুকে পড়ে। হাতে ছিল আগ্নেয়াস্ত্র। বন্দুক দেখিয়ে ভয় দেখানোর পর ওই ব্যক্তি তাঁকে যৌন নির্যাতন করে বলে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন মহিলা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।   

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে ভুবনেশ্বরের একটি আবাসিক এলাকায় ঘটনাটি ঘটে বলে অভিযোগ। ওই মহিলা তাঁর বৃদ্ধা দিদির সঙ্গে থাকেন। ঘটনার সময় তাঁর দিদি বাড়িতে ছিলেন না। অভিযোগ, সেই সুযোগেই মুখোশ পরা ওই ব্যক্তি বাড়িতে ঢোকে এবং বন্দুক দেখিয়ে মহিলাকে ভয় দেখায়। এরপর তাঁর উপর যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। 

আরও পড়ুন: মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ, নিজের বাড়িতেই অজ্ঞাতপরিচয় ধারীর হাতে নির্যাতিত তরুণী

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা  হচ্ছে।   অভিযুক্ত মহিলার  পরিচিত ছিল কিনা, পুরানো কোনও শত্রুতা থেকে এই কাজ করা হয়েছে কিনা সেই সব দিকও খতিয়ে দেখা হচ্ছে। ভুবনেশ্বরের ডেপুটি পুলিশ কমিশনার সরবণ বিবেক এম জানিয়েছেন, তদন্তকারীদের হাতে গুরুত্বপূর্ণ কিছু সূত্র এসেছে। দ্রুত ঘটনার কিনারা করার চেষ্টা চলছে। একইসঙ্গে ফরেন্সিক এবং অন্যান্য প্রমাণও পরীক্ষা করা হচ্ছে।  

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি