আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকা-জিম্বাবোয়ে ও নামিবিয়ার মাটিতে আগামী বছর বসতে চলেছে ওয়ানডে বা একদিনের বিশ্বকাপের আসর। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) আইসিসির তরফে বিশ্বকাপের ক্রীড়াসূচি ঘোষণা করা হয়েছে। ওই ক্রীড়াসূচি অনুযায়ী, একই গ্রুপে পড়েছে দুই চিরশত্রু ভারত ও পাকিস্তান। ৭ অক্টোবর বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করছেন শুভমন গিলরা।

আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ার মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপ। প্রতিযোগিতা শুরু হবে ২ অক্টোবর, ফাইনাল হবে ২১ নভেম্বর। অর্থা‍ৎ ৫১ দিন ধরে চলবে প্রতিযোগিতা। আইসিসির ঘোষিত ক্রীড়াসূচি অনুযায়ী, ‘এ’ গ্রুপে পড়েছে ভারত। একই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবোয়ে এবং বাছাই পর্বের যোগ্যতা পেরিয়ে আসা একটি দল। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে-শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশ এবং বাছাই পর্বের যোগ্যতা পেরিয়ে আসা একটি দল। ৭ অক্টোবর কেপটাউনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবেন শুভমন গিল-রোহিত শর্মারা। চার বছর আগে ২০২৩ সালে বিশ্বকাপের ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার কাছে লজ্জার হার হজম করতে হয়েছিল রোহিত শর্মাদের। ট্রাভিস হেডের দুরন্ত ব্যাটিংয়ের দৌলতে বিশ্বকাপ নিজেদের দেশে নিয়ে গিয়েছিলেন প্যাট কামিন্সরা। ১০ অক্টোবর জোহানেসবার্গে দ্বিতীয় ম্যাচে চিরশত্রু পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া। এর পর ১৪ অক্টোবর আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামবেন শুভমন গিলরা। ১৭ অক্টোবর ‘কোয়ালিফায়ার এ’ (এখনও চূড়ান্ত হয়নি দল) দলের বিরুদ্ধে খেলবেন। গ্রুপ লিগের শেষ ম্যাচে ২৪ অক্টোবর জিম্বাবোয়ের মুখোমুখি হবেন শুভমন গিল-রোহিত শর্মারা।

গ্রুপ পর্বে ভারতের  খেলা
৭ অক্টোবর- অস্ট্রেলিয়া
১০ অক্টোবর-পাকিস্তান
১৪ অক্টোবর-আফগানিস্তান
১৭ অক্টোবর- কোয়ালিফায়ার এ
২৪ অক্টোবর- জিম্বাবোয়ে

আইসিসির তরফে জানানো হয়েছে, সুপার সেভেনের খেলা শুরু হবে ২৫ অক্টোবর থেকে। চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। সুপার সেভেনের শীর্ষ চার দল পৌঁছাবে সেমিফাইনালে। প্রথম সেমিফাইনাল হবে ১৭ নভেম্বর। দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ নভেম্বর। আর ফাইনালের আসর বসবে ২১ নভেম্বর।

 

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

অপেক্ষার অবসান! এসে গেল ৬.৯ ইঞ্চির HD+ LCD স্ক্রিন-সহ Redmi 17C5G, কত দাম?

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং