গরম ভাতে অমৃত! রইল জিভে জল আনা কালো জিরের ভর্তার রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাঙালির বারো মাসে তেরো পার্বণের মতোই পাতের শুরুতে ‘ভর্তা’ খাওয়ার একটা চিরন্তন আভিজাত্য রয়েছে। শীতের আমেজ হোক কিংবা বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়া, এক থালা গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে যদি থাকে কালো জিরের ভর্তা, তবে দুপুরের খাওয়াটা এক নিমেষেই অমৃত সমান হয়ে ওঠে। স্বাদে ঝাঁঝালো আর গুণে অনন্য এই ঐতিহ্যবাহী ভর্তাটি শুধু যে মুখের স্বাদ বদল করে তা নয়, এর রয়েছে নানাবিধ ওষধি গুণ। সর্দি কাশি উপশম করা থেকে শুরু করে হজমশক্তি বাড়ানো সবকিছুতেই জুড়ি মেলা ভার এই পদের।

উপকরণ

২ টেবিল চামচ কালো জিরে, ৫ কোয়া রসুন, ৪টি কাঁচালঙ্কা, ১টি মাঝারি মাপের পেঁয়াজ কুচি, ১/২ চা চামচ সর্ষের তেল, স্বাদমতো নুন।

পদ্ধতি

প্রথমে একটি প্যানে শুকনো খোলায় হালকা আঁচে কালো জিরে ভেজে নিন। সুন্দর গন্ধ বেরোলে নামিয়ে রাখুন। ওই কড়াতেই সামান্য সর্ষের তেল দিয়ে রসুন কোয়া এবং কাঁচালঙ্কা হালকা করে ভেজে বা নরম করে নামিয়ে নিন। এবার ভাজা কালো জিরে, রসুন এবং কাঁচালঙ্কা একসঙ্গে শিলনোড়ায় মিহি করে বেটে নিন। চাইলে মিক্সিতেও সামান্য জলের ছিটে দিয়ে পেস্ট করে নিতে পারেন। একটি পাত্রে এই বাটা মিশ্রণটি নিন। এবার এতে মিহি করে কাটা পেঁয়াজ কুচি, স্বাদমতো নুন এবং খাঁটি সর্ষের তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিন।ব্যাস, তৈরি হয়ে গেল দারুণ উপকারী কালো জিরের ভর্তা। এবার গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে প্রথম পাতে পরিবেশন করুন।

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি

অফিসের কম্পিউটারে Whatsapp খুলছেন? ফাঁস হতে পারে গোপন তথ্য, সতর্ক করল কেন্দ্র

পশ্চিমবঙ্গেই ব্রাত্য বাংলা সিনেমা! হল-মাল্টিপ্লেক্স মালিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী