পুজোর আগে ব্রণ কমাতে চান? মুখ ধোয়ার সময় ভুলেও এই ৫ ভুল করবেন না!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুজোর আগে ত্বক নিয়ে চিন্তা বাড়ে অনেকেরই। নতুন পোশাক, সাজগোজের প্রস্তুতির পাশাপাশি মুখের ব্রণ, লালচে দাগছোপ বা ত্বকের ছোটখাটো সমস্যা নিয়েও শুরু হয় নানা রকম পরীক্ষা-নিরীক্ষা। রাতারাতি পুরনো দাগ মুছে ফেলা সহজ নয় ঠিকই, তবে নতুন করে ব্রণ বাড়ার প্রবণতা অনেকটাই কমানো সম্ভব। আর তার জন্য সবসময় দামি ফেশিয়াল বা বিশেষ কোনও ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে না। বরং প্রতিদিন মুখ ধোয়ার সময় করা কয়েকটি সাধারণ ভুলই ত্বকের সমস্যা বাড়িয়ে দিতে পারে। পুজোর আগে তাই আজ থেকেই বদলে ফেলুন মুখ পরিষ্কারের এই পাঁচ অভ্যাস।

 জল ব্যবহারের গড়মিল

মুখ ধোয়ার সময় খুব গরম বা বরফঠান্ডা জল ব্যবহার না করাই ভাল। অতিরিক্ত গরম জল ত্বকের স্বাভাবিক আর্দ্রতা কমিয়ে দিতে পারে, ফলে ত্বক শুষ্ক ও সংবেদনশীল হয়ে পড়ে। আবার অত্যন্ত ঠান্ডা জলেও ত্বক পরিষ্কারের বিশেষ সুবিধা নেই। মুখ ধোয়ার জন্য সাধারণ তাপমাত্রার বা হালকা কুসুম গরম জলই যথেষ্ট।

স্ক্রাবের নামে ত্বকে অত্যাচার

ব্রণ থাকলে বারবার স্ক্রাব করে ত্বক ঘষে পরিষ্কার করার প্রবণতা অনেকেরই থাকে। এতে মৃত কোষের সঙ্গে ত্বকের উপরিভাগও ক্ষতিগ্রস্ত হতে পারে এবং লালচেভাব বা জ্বালা বাড়তে পারে। বিশেষ করে সক্রিয় ব্রণের উপর জোরে স্ক্রাব না করাই ভাল।

বিজ্ঞাপনের ফাঁদে পড়বেন না

‘ব্রণ এক রাতেই দূর’, ‘দাগ মুহূর্তে উধাও’ এমন দাবি করা বিজ্ঞাপন দেখে তাড়াহুড়ো করে কোনও প্রসাধনী ব্যবহার করবেন না। নিজের ত্বকের ধরন না জেনে একের পর এক নতুন ফেসওয়াশ বা ক্রিম বদলালেও সমস্যা বাড়তে পারে। মৃদু, ত্বক-বান্ধব ফেসওয়াশ বেছে নেওয়াই নিরাপদ।

 মুখ ধোয়ার সময় অতিরিক্ত ঘষাঘষি নয়

ফেসওয়াশ লাগানোর সময় নখ দিয়ে বা শক্ত হাতে মুখ ঘষার প্রয়োজন নেই। আঙুলের ডগা দিয়ে আলতো করে পরিষ্কার করে পর্যাপ্ত জল দিয়ে ধুয়ে নিন। বিশেষ করে ব্রণযুক্ত জায়গায় বেশি চাপ দিলে প্রদাহ বাড়তে পারে এবং ব্রণ খুঁটে ফেলার অভ্যাস তৈরি হতে পারে।

আরও পড়ুনঃ  পুজোর ছুটিতে ঘুরে আসুন শিমলা-কুফরি-চণ্ডীগড়, জানুন IRCTC-র বিশেষ প্যাকেজ

মুখ ধোয়ার পর ত্বক শুকিয়ে ফেলুন ঠিক ভাবে

মুখ ধোয়ার পর তোয়ালে দিয়ে জোরে ঘষে জল মুছবেন না। পরিষ্কার, নরম তোয়ালে দিয়ে আলতো চাপ দিয়ে মুখ শুকিয়ে নিন। এরপর ত্বকের প্রয়োজন অনুযায়ী হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। মুখ ধোয়ার পর ত্বক একেবারে টানটান বা শুষ্ক হয়ে গেলে সেটিও ঠিক লক্ষণ নয়।

পুজোর আগে তাই ত্বকের যত্নে বেশি কিছু করার আগে প্রতিদিনের এই ছোট ছোট অভ্যাসগুলির দিকে নজর দিন। তবে ব্রণ খুব বেশি হলে, ব্যথাযুক্ত হলে বা বারবার ফিরে এলে নিজের মতো করে নানা প্রসাধনী ব্যবহার না করে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই ভাল।

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

বালুরঘাট-মায়াপুর সরাসরি বাস পরিষেবা শুরু, কখন ছাড়বে, ভাড়া কত?

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পেলেন গোধরায় ট্রেনে অগ্নিকাণ্ডের মূল চক্রী

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর

মোথাবাড়ি কাণ্ডে স্বামীকে নিয়ে এনআইএ দফতরে হাজিরা দিলেন সাবিনা ইয়াসমিন

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম, কলকাতায় কত?