রেজিনগরে পুলিশের সঙ্গে বচসা, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে গ্রেফতার হুমায়ুন কবীর

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার দুই কেন্দ্রে শুরু হয়েছে উপনির্বাচন। সকাল থেকেই নিরাপত্তার চাদরে মুড়িয়ে রাখা হয়েছে গোটা এলাকা। তবে ভোট শুরু হতে না হতেই হুমায়ুন কবীরের ছেড়ে যাওয়া আসন রেজিনগরে উত্তেজনা তুঙ্গে। সকাল থেকে পুলিশের বিরুদ্ধে একের পর এক তোপ দাগার অভিযোগ উঠেছে আম জনতা উন্নয়ন পার্টির সুপ্রিমো এবং নওদার বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধে। ভোটে বাধা দিতে এলে রাস্তায় মুগুড় নিয়ে নামার হুঁশিয়ারিও দিয়েছেন বলেও অভিযোগ। সূত্রের খবর, প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডার কারণে তাঁকে প্রথমে আটক ও পরে গ্রেফতার করে পুলিশ। নিয়ে যাওয়া হয়েছে রেজিনগর থানায় । 

এই ঘটনার আগে মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে  সপরিবারে বুথে পৌঁছে যান নওদার বিধায়ক।  ভোট দেন আজুপ নেতা। তবে ভোটগ্রহণকে ঘিরে সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে রেজিনগর। ভোট দিয়ে বেরিয়েই পুুলিশের বিরুদ্ধে তোপ দাগেন হুমায়ুন।  তিনি অভিযোগ করে বলেছেন, তাঁর বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। বুথে এজেন্ট ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এমনকি পুলিশকে রীতিমতো হুঁশিয়ারিও  দেন।  SDPO বেলডাঙা আনন্দজিৎ হোর জানিয়েছেন, ‘পুলিশের কাজে বাধা দিয়েছেন তিনি। নির্বাচনী বিধি ভঙ্গ করায় হুমায়ুন কবীরকে  গ্রেফতার করেছে রেজিনগর থানার পুলিশ।’

আরও পড়ুন: ৪ বছরের ছেলেকে নিয়ে কুয়োয় ঝাঁপ মা’য়ের, নেপথ্যে কোন কারণ

এদিন তিনি, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন হুমায়ুন। তিনি অভিযোগ করে বলেন,  ‘অ্যালশেসিয়ান ছেড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। বুথে বুথে বাধা দিচ্ছে বিজেপি। রেজিনগরে ভোট লুট হচ্ছে।’ তার পরেই পুলিশের উদ্দেশে হুমায়ুন হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘দালালি করবেন না।’ ঠিক তার পরেই তাঁর জামা ধরে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় থানায়। 

 

যোগী রাজ্যে ট্রাকের সঙ্গে আর্টিগার ধাক্কায় নিহত ৩ টেনিস খেলোয়াড়, আহত বাংলার যুবক

গরম ভাতে অমৃত! রইল জিভে জল আনা কালো জিরের ভর্তার রেসিপি

সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমা, কীভাবে কাটবেন টিকিট? জানুন বুকিং পদ্ধতি

‘ইতিহাস আরও ভালভাবে মনে রাখবে’, আগরকরের বিদায়ে আবেগঘন পোস্ট গম্ভীরের

ট্যাংরায় অ্যাপ-ক্যাব থেকে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তে পুলিশ

ফুলের মালা নয়, ৪০ ফুটের গোঁফ গলায় পরিয়ে বিধায়ককে অভ্যর্থনা

বাজার থেকে কিনতে হবে না, স্বাদ দ্বিগুণ করতে বাড়িতে বানান ম্যাগি মশলা 

বিয়ের অনুষ্ঠান চলাকালীন ধসে পড়ল ছাদ, চেয়ার হাতে ছুটলেন অতিথিরা! ভাইরাল ভিডিও

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

২৫ বছরে মোদির প্রশাসনিক যাত্রা, কলকাতায় ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ছে বাড়ি-গাড়ির EMI

ফের মা হতে চলেছেন কিয়ারা আডভানি, প্রথম সন্তানের দেড় বছরের মাথায় দিলেন সুখবর

চিকিৎসার নামে শিশুদের শূন্যে ছুঁড়ে দিচ্ছেন তান্ত্রিক, প্রকাশ্যে ভয়ঙ্কর ভিডিও

হাসপাতালের পথে তীব্র যানজট, অটোর মধ্যেই সন্তানের জন্ম দিলেন মহিলা