রাহু-কেতুর কৃপাদৃষ্টিতে আগামী ৬৮ দিন ৬ রাশির জাতকদের সুবর্ণ সময়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে রাহু ও কেতুর গোচরকে ঘিরে তৈরি হয় নানা জ্যোতিষীয় হিসাব-নিকাশ। বর্তমানে রাহু ও কেতুর অবস্থানকে কেন্দ্র করে এমনই এক পূর্বাভাস সামনে এসেছে।

জ্যোতিষীদের মতে, আগামী কয়েক সপ্তাহে ছয়টি রাশির জাতক-জাতিকার জীবনে আসতে পারে ইতিবাচক পরিবর্তন। কর্মক্ষেত্র থেকে আর্থিক পরিস্থিতি বিভিন্ন দিকেই মিলতে পারে সাফল্যের ইঙ্গিত। তাহলে কোন কোন রাশির ভাগ্যে রয়েছে এই শুভ যোগ? জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী ৬৮ দিন ছয়টি রাশির জন্য বিশেষ শুভ হতে পারে।

• মেষ: কর্মক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এগোতে পারে। আর্থিক দিক থেকেও উন্নতির সম্ভাবনা রয়েছে। ফলে চাকরি বা ব্যবসা, দুই ক্ষেত্রেই নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে বলে মনে করা হচ্ছে।

• মিথুন: কোনও জটিল সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় থাকলে অভিজ্ঞ ব্যক্তি বা গুরুজনের পরামর্শ কাজে আসতে পারে। বাধা কাটিয়ে এগিয়ে যাওয়ার পাশাপাশি আত্মবিশ্বাসও বাড়তে পারে। ফলে ব্যক্তিগত ও পেশাগত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সময়টি সহায়ক হতে পারে।

• কন্যা: কর্মক্ষেত্রে অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পড়াশোনা কিংবা কর্মসূত্রে যাঁরা ভ্রমণের পরিকল্পনা করছেন, তাঁদের জন্যও সময়টি ইতিবাচক হতে পারে। বিশেষ করে শিক্ষা ও কর্মজীবনের ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা পাওয়ার সুযোগ আসতে পারে।

• তুলা: পড়ুয়াদের জন্য সময়টি বিশেষ গুরুত্বপূর্ণ। পড়াশোনা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে পরিশ্রমের সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মানসিক চাপ কমে স্থিরতা বাড়তে পারে।

আরও পড়ুনঃসাবধান! মহালয়ার দিনে ভুলেও করবেন না এই ৬ কাজ

• ধনু: আত্মবিশ্বাস বাড়ার পাশাপাশি কথাবার্তা ও সামাজিক যোগাযোগের দক্ষতা কাজে লাগিয়ে নতুন সুযোগ তৈরি হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন যোগাযোগ ও ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনাও রয়েছে।

• মীন: এই সময়ে ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়তে পারে। মানসিকভাবে শান্ত ও উদ্যমী থাকার সম্ভাবনা রয়েছে। তার প্রভাব পরিবারেও পড়তে পারে বলে জ্যোতিষীয় ব্যাখ্যায় মনে করা হচ্ছে।

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন