সাবধান! মহালয়ার দিনে ভুলেও করবেন না এই ৬ কাজ

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। বাতাসে শিউলি ফুলের গন্ধ, ভোরের আকাশে কাশফুলের আবেশ, আর রেডিয়োয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই চিরপরিচিত চণ্ডীপাঠ-মহালয়ার ভোের মানেই বাঙালির কাছে এক অন্যরকম অনুভূতি। আগামী ১০ অক্টোবর মহালয়া। পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনার এই বিশেষ দিনে বহু মানুষ গঙ্গার ঘাটে গিয়ে পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণ করেন। তবে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহালয়ার দিনে কিছু কাজ এড়িয়ে চলারও পরামর্শ দেওয়া হয়।

আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে শুরু হয় পিতৃপক্ষ। প্রায় পনেরো দিন ধরে চলে পূর্বপুরুষদের স্মরণ ও তাঁদের উদ্দেশে বিভিন্ন ধর্মীয় আচার। মহালয়ার অমাবস্যায় তার সমাপ্তি ঘটে। এরপরই শুরু হয় দেবীপক্ষ। প্রচলিত বিশ্বাস, এই সময়ে পূর্বপুরুষদের স্মরণ করে তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি কয়েকটি কাজ না করাই শুভ বলে মনে করা হয়।

১. চুল, দাড়ি বা নখ কাটবেন না। মহালয়ার দিনে চুল, দাড়ি বা নখ কাটা এড়িয়ে চলার প্রচলন রয়েছে। পুজোর আগে সাজগোজের ইচ্ছে থাকলেও এই দিনটি তার জন্য বেছে না নেওয়াই ভাল বলে মনে করা হয়।

২. কাউকে টাকা বা জিনিস ধার দেবেন না। মহালয়ার দিনে টাকা-পয়সা কিংবা কোনও প্রয়োজনীয় জিনিস ধার দেওয়া বা নেওয়া থেকে বিরত থাকার রীতি রয়েছে। এমনকি ঘনিষ্ঠ মানুষ হলেও এই দিনে ধার দেওয়ার বিষয়টি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।

৩. নতুন মাঙ্গলিক কাজ শুরু করবেন না। গৃহপ্রবেশ, বিয়ে বা অন্যান্য মাঙ্গলিক অনুষ্ঠান মহালয়ার দিনে না করাই ভাল বলে প্রচলিত বিশ্বাস।

৪. নতুন বাড়ি, গাড়ি কিংবা অন্য কোনও বড় সম্পদ কেনার মতো সিদ্ধান্তও এই দিনে না নেওয়ার রীতি রয়েছে।

আরও পড়ুনঃ অনবরত গায়ে-হাত-পায়ে ব্যথা বা অসম্ভব ক্লান্তি? জানুন সমাধানের উপায়

৫. কোনও দরিদ্র বা অভাবী মানুষ বাড়ির সামনে এলে তাঁকে খালি হাতে ফেরাবেন না। সাধ্যমতো খাবার বা প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সাহায্য করার পরামর্শ দেওয়া হয়।

৬. পূর্বপুরুষদের স্মরণের এই দিনে অনেকে নিরামিষ আহার করেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, সংযম ও সাত্ত্বিক আহারের মাধ্যমে দিনটি পালন করাই শ্রেয় বলে মনে করা হয়।

১২ হাজারের কমে মিলবে Ai+Nova 2 5G স্মার্টফোন!

কড়া নিরাপত্তায় নন্দীগ্রাম ও রেজিনগরে চলছে ভোটগ্রহণ

পাহাড়ের নির্জনতায় কাটান ছুটি! উত্তরবঙ্গের এই ৩ গ্রামে মিলবে মেঘের অপূর্ব মেলবন্ধন

৫৭২ বছরের প্রাচীন ঘোষাল বাড়ির পুজোয় দশমীতে মাকে দেওয়া হয় পান্তা-ইলিশ

পেটের সমস্যায় ভুগবেন, বাইক নিয়ে রাস্তায় বের হলে বিপুল খরচার সম্মুখীন হতে পারেন

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC