চার রাজ্যে জয়ের ‘উপহার’ বিজেপির, ইপিএফও-র সুদের হার আরও কমল

৮.৫ শতাংশ থেকে কমিয়ে ৮.১ শতাংশ করা হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কর্মচারী ভবিষ্যনিধি তহবিল বা ইপিএফও-তে সুদের হার আরও কমল। ৮.৫ শতাংশ থেকে কমিয়ে ৮.১ শতাংশ করা হয়েছে। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। গত চার দশকে কর্মচারী ভবিষ্যনিধি তহবিলে সুদের হার এই প্রথম এত হ্রাস করা হল। সর্বপ্রথম ১৯৭৭-৭৮ সালে সুদের হার হ্রাস করা হয়েছিল। ওই বছর সুদের হার ছিল মাত্র আট শতাংশ।

সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে ওই সর্বভারতীয় সংবাদসংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ‘শনিবার কর্মচারী ভবিষ্যনিধি তহবিল বৈঠকে বসে। বৈঠকে ২০২১-২২ অর্থবর্ষে সুদের হার কী হবে তা নিয়ে আলোচনা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, ২১-২২ অর্থবর্ষে সুদের হার থাকবে ৮.১ শতাংশ।’

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ইপিএফও শনিবারে বৈঠকে গৃহীত সিদ্ধান্তের কথা অর্থমন্ত্রকের কাছে পাঠিয়ে দেওয়া হবে।

এক ধাক্কায় সুদের হার হ্রাস পাওয়ায় মধ্যবিত্ত রীতিমতো উদ্বেগে। এমনিতে পেট্রোল ও ডিজেলের দাম উর্ধ্বমুখী। অপরিশোধিত তেলের দাম লাগাতার বাড়ছে। এর প্রভাব পড়ছে অর্থবাজারে। এবার ইপিএফওতে সুদের হার হ্রাস করায় মধ্যবিত্তের চিন্তা আরও বাড়ল।

কোন সালে সুদের হার কী ছিল, তা একবার দেখে নেওয়া যাক। ২০১৯-২০ তে সুদের হার ছিল ৮.৫ শতাংশ। ২০১৬-১৭ সালে সুদের হার ছিল ৮.৬৫ শতাংশ। ২০১২-১৩ সালে সুদের হার সাড়ে আট শতাংশে নামিয়ে আনা হয়। ২০১৫-১৬ সালে সুদের হার ছিল ৮.৮ শতাংশ। ৮.৫৫ শতাংশ সুদের হার ছিল ২০১৭-১৮ সালে।

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত