চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুরুলিয়ায় সাত-সকালে গুলিবিদ্ধ কৃষক

নিজস্ব প্রতিনিধি: বাজারে যাচ্ছিলেন সবজি নিয়ে বিক্রি করতেবাজারে যাওয়ার পথে আচমকা তাঁর দিকে ধেয়ে আসে গুলি। শরীরে গুলি লেগে সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন কৃষক। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার(Purulia) বাঘমুণ্ডি(Baghmundi) থানার অন্তর্গত সেরংডি এলাকায়। শনিবার এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। গুলিবিদ্ধ কৃষকের নাম কৃষ্ণকুমার। তাঁর বয়স ৫৭ বছর।

 

শনিবার সকাল সাড়ে ৭টা নাগাদ তুন্তুরী থেকে সবজি নিয়ে বাজারে যাচ্ছিলেন ওই কৃষক। সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে কেউ বা কারা। তাতে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। জানা গিয়েছে, তুন্তুরী থেকে সবজি নিয়ে সুইসা নেতাজি সুভাষ মার্কেটে বিক্রি করতে যাচ্ছিলেন কৃষ্ণকুমার। সেই সময় রাধুর বাঁধের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোটর সাইকেলে চেপে বাজারে যাচ্ছিলেন কৃষ্ণ। সেই সময় কার্যত তাঁর পথ আটকায় একদল দুষ্কৃতী। বন্দুক তাক করে গুলি চালায় তারা

 

কৃষ্ণকুমার জানিয়েছেন, অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। লক্ষ্যভ্রষ্ট হয়ে তাঁর বাম দিকের কাঁধ ছুঁয়ে বেরিয়ে যায় গুলি। গুলি চালনার এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সুইসা ফাঁড়ির পুলিশ। গুলিবিদ্ধ কৃষ্ণকুমারকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু হয়েছে তদন্তকারীরা। জমি সংক্রান্ত বিবাদের জেরে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে পুলিশকে জানিয়েছেন ওই কৃষক। তবে আততায়ীদের কাউকেই তিনি চিনতে পারেননি বলে জানিয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

যুদ্ধ পরিস্থিতির জেরে হরমুজ প্রণালীতে জাহাজে আটকে খানাকুলের ছেলে, দুশ্চিন্তায় পরিবার

উত্তর-দক্ষিণ মিলিয়ে চারটি সভা শাহের, একাধিক মিটিং মমতারও, খড়্গপুরে রোড শো অভিষেকের

তীব্র দাবদাহে নাজেহাল রাজ্যবাসী, রয়েছে তাপপ্রবাহের সতর্কতা! কবে মিলবে বৃষ্টির দেখা?

প্রথম দফার ভোটের আগে ঝড়ল রক্ত, বাম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ