‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

Share:

নিজস্ব প্রতিনিধি: ইরান সমর্থিত ইয়েমেনের হুতি জঙ্গিদের হামলা থেকে রক্ষা পেতে সৌদিতে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশে সতর্কবার্তা জারি করেছে রিয়াদের ভারতীয় দূতাবাস। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সমাজমাধ্যমে এক পোস্টে ওই সতর্কবার্তা জারি করে বলা হয়েছে, ‘সতর্ক থাকুন, প্রয়োজন ছাড়া রাস্তায় বের হবেন না।’ সেই সঙ্গে সৌদি আরবের সঙ্গে হুতি বিদ্রোহীদের লড়াইয়ের কোনও ভিডিয়ো সমাজমাধ্যমে আপলোড কিংবা শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে।

গত মাসাধিককাল ধরেই সৌদি আরবের সঙ্গে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের লড়াই চলছে। সৌদি আরবের বিভিন্ন তেল শোধনাগারের পাশাপাশি বিমানবন্দরগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে হুতি বিদ্রোহীরা। পাল্টা হুতি বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে যৌথ হামলা চালাতে শুরু করেছে সৌদি আরব-পাকিস্তান। যুযুধান দুই শিবিরের লড়াই চরমে পৌঁছেছে। হুতিদের বেলাগাম হামলার প্রেক্ষিতে এদিন রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে এক নির্দেশিকা জারি করা হয়েছে। ওই নির্দেশিকায় ভারতীয় নাগরিকদের সতর্ক থাকতে এবং ঘরের ভেতরে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, ‘বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সৌদি আরবে অবস্থানরত সকল ভারতীয় নাগরিককে সতর্ক ও সজাগ থাকার, প্রয়োজনে ঘরের ভেতরে থাকার এবং স্থানীয় কর্তৃপক্ষের অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে দেওয়া নির্দেশাবলী মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।’

নির্দেশিকায় আরও বলা হয়েছে, ‘চলতি সঙ্ঘাত সম্পর্কিত কোনও ভিডিও বা খবর প্রচার বা পুনরায় শেয়ার করা থেকে বিরত থাকার জন্য ভারতীয় নাগরিকদের পরামর্শ দেওয়া হচ্ছে।’ এদিনই নিরাপত্তা পরিস্থিতির কারণ দেখিয়ে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস রিয়াদগামী বিমান পরিষেবা ১০ অক্টোবর পর্যন্ত বাতিল ঘোষণা করেছে। তিন বিমান সংস্থার তরফেই উড়ান বাতিলের ফলে ক্ষতিগ্রস্ত যাত্রীদের টিকিটের পুরো অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

শনি ও মঙ্গলের সংযোগে নবপঞ্চম রাজযোগ, পুজোতে মালামাল হবেন ৫ রাশির জাতকরা

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর