বাজার কাঁপাতে আসছে Samsung Galaxy S27 সিরিজ, কত দাম হবে?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্মার্টফোনের বাজারে ফের চর্চায় Samsung-এর আসন্ন Galaxy S27 সিরিজ। এই ফোনগুলি বাজারে আসতে এখনও বেশ কয়েক মাস বাকি, তার আগেই ফাঁস হয়েছে সম্ভাব্য দাম ও ডিসপ্লে সংক্রান্ত কিছু তথ্য। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, এই সিরিজে Samsung Galaxy S27, Galaxy S27+, Galaxy S27 Pro এবং Galaxy S27 Ultra এই চারটি মডেল থাকতে পারে।

কত হতে পারে Samsung Galaxy S27 সিরিজের দাম?

আমেরিকার বাজারে Samsung Galaxy S27-এর প্রারম্ভিক দাম হতে পারে ৮৯৯ ডলার, যা ভারতীয় মুদ্রায় আনুমানিক ৮৭ হাজার টাকা। Galaxy S27+ মডেলের দাম শুরু হতে পারে ১,০৯৯ ডলার থেকে, ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ ৬ হাজার টাকা। অন্যদিকে, Galaxy S27 Pro-এর দাম ১,২৯৯ ডলার এবং Galaxy S27 Ultra-এর দাম ১,৩৯৯ ডলার থেকে শুরু হতে পারে বলে দাবি করা হয়েছে।

ডিসপ্লে ও প্রযুক্তিতে কী চমক থাকতে পারে?

Galaxy S27 এবং S27+ মডেলে M14+ প্রযুক্তির AMOLED প্যানেল ব্যবহার করা হতে পারে। অন্যদিকে, S27 Pro ও S27 Ultra-তে আরও উন্নত M16 প্যানেল থাকার সম্ভাবনার কথা উঠে এসেছে। ফলে ডিসপ্লের গুণমান ও ভিজ্যুয়াল অভিজ্ঞতার ক্ষেত্রে নতুন সিরিজে উন্নতি দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে।

কবে লঞ্চ হতে পারে?

Samsung এখনও Galaxy S27 সিরিজের লঞ্চের দিনক্ষণ প্রকাশ করেনি। তবে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, ২০২৭ সালের শুরুর দিকে, সম্ভবত ফেব্রুয়ারি মাসে, নতুন সিরিজের আত্মপ্রকাশ হতে পারে। Galaxy S27 Ultra-তে উন্নত ক্যামেরা, শক্তিশালী প্রসেসর এবং বড় ব্যাটারির মতো ফিচার থাকারও জল্পনা রয়েছে। তবে লঞ্চের আগে এই সমস্ত তথ্যই যাচাইসাপেক্ষ।সব মিলিয়ে, Galaxy S27 সিরিজের সম্ভাব্য দাম ও নতুন Pro মডেল নিয়ে ইতিমধ্যেই প্রযুক্তিপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

পড়ুয়াদের সঙ্গে বসে মিড-ডে মিল খেলেন জেলাশাসক, নিজের হাতে এঁটো থালা-ও ধুলেন

সন্তানকে পিঠে বেঁধেই পেট্রল পাম্পে কাজ! জীবন যুদ্ধে মায়ের লড়াইয়ের কাহিনী ভাইরাল নেটদুনিয়ায়

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ড শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন তারকা পেসার

‘বাজলো তোমার আলোর বেণু’, মহালয়ায় সকালে নবদ্বীপ-শ্যামনগর গঙ্গার ঘাটে ঘাটে উপচে পড়ল ভিড়

দিল্লি বিমানবন্দরে নামতেই সিজেপি প্রধান অভিজিৎ দীপক সহ ককরোচ নেতাদের আটক করল পুলিশ

মাত্র ১ টাকায় মিলবে পোলাও-মিষ্টি, চালু হচ্ছে ‘আহার ক্যান্টিন’, কারা পাবেন এই সুবিধা?

যন্তর মন্তরে সিজেপি-র ‘যুদ্ধং দেহি’ কর্মসূচি, নিরাপত্তায় মুড়ে ফেলা হল দিল্লি, কী হতে চলেছে ?

পুজোয় বৃষ্টির ভ্রুকুটি! ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ?

জম্মু-কাশ্মীরে গুলিবিদ্ধ হয়ে CISF জওয়ানের মৃত্যু, তদন্তে পুলিশ

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

আমেরিকার উপকূলে আছড়ে পড়ল হারিকেন ‘ইসাইয়াস’, সরানো হচ্ছে বাসিন্দাদের

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের