ওজন কমাতে মাখনা নাকি পপকর্ন, কোনটা বেশি কার্যকর?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিকেলের হালকা খিদে মেটাতে বা কাজের ফাঁকে একটু মুখরোচক কিছু খেতে আমরা অনেকেই চিপস বা ভাজাভুজি বেছে নিই। তবে যারা ওজন কমানোর লড়াইয়ে আছেন, তাদের কাছে সবচেয়ে জনপ্রিয় দুটি বিকল্প হল-মাখনা এবং পপকর্ন। দুটিই যেমন হালকা, তেমনই মুচমুচে। কিন্তু এই দুটির মধ্যে ওজন কমানোর জন্য ঠিক কোনটি বেশি কার্যকরী? 

পপকর্ন কেন ওজন কমাতে সাহায্য করে?

পপকর্ন হল একটি হোল গ্রেন বা গোটা শস্য, যার মধ্যে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার বা আঁশ থাকে। এই ফাইবার রক্তে কার্বোহাইড্রেট বা শর্করা শোষণের গতিকে অনেকটাই ধীর করে দেয়। গবেষণায় দেখা গিয়েছে, পপকর্নের সবচেয়ে বড় সুবিধা হল, দেখতে অনেকখানি মনে হলেও, তাতে ক্যালোরির পরিমাণ থাকে অত্যন্ত কম। ফলে এটি খাওয়ার পর দীর্ঘক্ষণ পেট ভরা আমেজ থাকে এবং ঘন ঘন খিদে পাওয়ার প্রবণতা কমে যায়, যা পরোক্ষভাবে সারাদিনের ক্যালোরি ইনটেক কমিয়ে আনে।

মাখনাও কিন্তু কার্যকরী

ওজন কমানোর দৌড়ে পপকর্ন সামান্য এগিয়ে থাকলেও, মাখনার পুষ্টিগুণও কিন্তু দারুণ কার্যকরী।  ক্লিনিকাল স্টাডিতে দেখা গিয়েছে, শুকনো খোলায় ভাজা মাখনার গ্লাইসেমিক ইনডেক্স (GI) মাত্র ৩৭-এর কাছাকাছি। অর্থাৎ, এটি খাওয়ার পর শরীরে রক্তে শর্করার মাত্রা হুট করে বাড়ে না। ডায়াবেটিস রোগীদের জন্য এবং যারা ইনসুলিন স্পাইক এড়াতে চান, তাদের জন্য মাখনা একটি চমৎকার এবং নিরাপদ স্ন্যাক্স। এছাড়া এতে ফ্যাট বা চর্বির পরিমাণও থাকে নামমাত্র।পপকর্ন বা মাখনা দুটিই ওজন কমানোর জন্য তখনই কাজ করবে যখন সেগুলো ‘প্লেন’ বা সাধারণ উপায়ে তৈরি হবে। বাজারে কিনতে পাওয়া প্যাকেটজাত বা থিয়েটারের পপকর্ন যা অতিরিক্ত মাখন, চিজ বা ক্যারামেল দিয়ে ঠাসা থাকে, তা শরীরের মেদ কমানোর বদলে উল্টে ওজন বাড়িয়ে দেবে। একইভাবে, মাখনা ভাজার সময় যদি অতিরিক্ত ঘি বা তেল ব্যবহার করা হয়, তবে তার আসল স্বাস্থ্যগুণ নষ্ট হয়ে যাবে। 

দিল্লিতে ট্রেন ও মেট্রো বন্ধ নিয়ে দায়ের মামলা, রবিবার শুনানি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে

ফের রিয়াধের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, তড়িঘড়ি সরানো হল কর্মীদের

বয়স বাড়লেই দুর্বল হয়ে পড়ে মেরুদণ্ড? এই ৬ অভ্যাসেই মিলবে স্বস্তি

নবরাত্রির উপবাসে একঘেয়ে খাবার নয়, এয়ার ফ্রায়ারে বানান মুচমুচে মিষ্টি আলুর চাট

ইউক্রেনে ফের ভয়ঙ্কর গ্লাইড বোমা হামলা রুশ সেনার, ৩ শিশু-সহ নিহত ১৫

মঙ্গলের নক্ষত্রে সূর্যের গোচর, অক্টোবরের শেষে ৫ রাশির জাতকদের অর্থ-সাফল্য যোগ

‘যাঁরা মঞ্চে দুর্গা সেজে….’, নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি

দুর্গাপুজো উপলক্ষ্যে শিয়ালদহ স্টেশনে বন্ধ পার্কিং, যানজট এড়াতে পদক্ষেপ রেলের