পুজোয় অ্যাসিডিটি থেকে বাঁচতে ৩ সহজ উপায়কে হাতিয়ার বানান

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যস্ত জীবনযাত্রায় খাওয়ার পরেই গ্যাস-অ্যাসিডিটি কিংবা পেট ফাঁপার মতো সমস্যা এখন ঘরে ঘরে অত্যন্ত সাধারণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেকেই এই সমস্যাগুলোকে রাতের দেরিতে খাওয়া, বাইরের তেল-মশলাযুক্ত খাবার বা কাজের অতিরিক্ত মানসিক চাপের ফল বলে মনে করেন এবং সাময়িক উপশমের জন্য ঘরোয়া টোটকা কিংবা চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধ খেয়ে নেন। কিন্তু এই লক্ষণগুলো যদি বারবার ফিরে আসে, তবে তা মোটেও অবহেলা করা উচিত নয়।

অন্ত্রের স্বাস্থ্য কেন এত গুরুত্বপূর্ণ?

আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং মেটাবলিজম বা বিপাকক্রিয়া নিয়ন্ত্রণে অন্ত্রের ভূমিকা অপরিসীম। অন্ত্র কেবল খাদ্য হজমই করে না, এতে ট্রিলিয়ন ট্রিলিয়ন অণুজীব বা ভাল ব্যাকটেরিয়া থাকে, যা আমাদের সুস্থ রাখতে সাহায্য করে। অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার খাওয়া, শারীরিক নিষ্ক্রিয়তা, অনিদ্রা, মানসিক চাপ এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া ঘন ঘন অ্যান্টিবায়োটিক সেবন এই উপকারী ব্যাকটেরিয়াগুলোর ভারসাম্য নষ্ট করে দেয়।

সুস্থ অন্ত্রের জন্য কী খাবেন এবং কী বর্জন করবেন?

ফাইবার সমৃদ্ধ খাবার: প্যাকেটজাত খাবার, রিফাইনড কার্বোহাইড্রেট এবং অতিরিক্ত চিনিযুক্ত খাবার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। এর পরিবর্তে খাদ্যতালিকায় প্রচুর পরিমাণে ফল, শাকসবজি, গোটা শস্য), ডাল, বাদাম ও বীজ রাখার কথা বলেছেন, যা শরীরে পর্যাপ্ত ফাইবার জোগায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে।

খাওয়ার সঠিক সময়: শুধু কী খাচ্ছেন তা-ই নয়, কখন খাচ্ছেন সেটাও জরুরি। সারাদিন না খেয়ে থেকে রাতে একবারে ভারী খাবার খাওয়ার অভ্যাস অ্যাসিডিটি ও অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা বহুগুণ বাড়িয়ে দেয়। তাই নির্দিষ্ট সময়ে হালকা ও সুষম খাবার খাওয়া এবং পর্যাপ্ত জল পান করা উচিত।

ডিটক্স ড্রিংকের অপব্যবহার নয়: আজকাল বাজারে অন্ত্র পরিষ্কার করার নামে নানা ধরনের দামি ‘ডিটক্স ড্রিংক’ বা সাপ্লিমেন্টের বিজ্ঞাপন দেখা যায়। তবে চিকিৎসকের মতে, এই ধরনের কোনও কৃত্রিম ডিটক্স ডায়েটের প্রয়োজন নেই। সঠিক খাবার, ভাল ঘুম এবং মানসিক চাপ মুক্ত জীবনযাপনের মাধ্যমেই প্রাকৃতিকভাবে অন্ত্র সুস্থ রাখা সম্ভব। পাশাপাশি, সামান্য গ্যাস্ট্রিকের সমস্যাতেই নিজের ইচ্ছামতো অ্যান্টাসিড বা অ্যান্টিবায়োটিক খাওয়ার অভ্যাস শরীরের স্বাভাবিক অণুজীবের ভারসাম্যকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়, যা পরবর্তীতে বড় রোগ ডেকে আনে।

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের