২৯০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ, সাতসকালে রাজ্যের চার জায়গায় ইডি-র তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধি: সাতসকালে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কোহিনূর গ্রুপের বিরুদ্ধে দায়ের হওয়া ব্যাঙ্ক প্রতারণা মামলার তদন্তেই এই অভিযান বলে জানা গিয়েছে। ২৯০ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি ও আর্থিক তছরুপের মামলায় আজ শুক্রবার (৩০ অক্টোবর) সকাল থেকে রাজ্যের চারটি পৃথক ঠিকানায় তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা।

ইডি সূত্রে খবর, ঝাড়খণ্ডে ৬৬ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র তৈরির পরিকল্পনা দেখিয়ে ব্যাঙ্কের কনসর্টিয়ামের কাছ থেকে প্রায় ২৯০ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছিল। অভিযোগ, সেই অর্থ প্রকল্পের কাজে না লাগিয়ে একাধিক ভুয়ো সংস্থার মাধ্যমে সরিয়ে ফেলা হয়। এই আর্থিক লেনদেনের পিছনে কারা রয়েছেন, তা খতিয়ে দেখতেই শুক্রবারের অভিযান। তদন্তের সূত্রে লেকটাউন ও উত্তরপাড়ায় তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। উত্তরপাড়ার শিবতলা স্ট্রিটে সুদীপ্ত ঘোষ নামে এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের বাড়িতে এদিন সকালে পৌঁছন ইডি আধিকারিকরা। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বাড়িতে ঢুকে শুরু হয় জিজ্ঞাসাবাদ ও নথিপত্র খতিয়ে দেখার কাজ। এই প্রসঙ্গে সুদীপ্ত ঘোষ জানিয়েছেন, ইডি তদন্ত করছে। তবে এই আর্থিক দুর্নীতির সঙ্গে তার কোনও যোগ নেই বলেই দাবি করেছেন তিনি। তদন্তকারীরা প্রয়োজনীয় অনুমতি নিয়েই এসেছেন এবং তিনি তদন্তে সহযোগিতা করছেন বলেও জানিয়েছেন।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় অর্ণবের পর ফের নিম্নচাপ, শুক্রেও বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়!

অন্যদিকে, লেকটাউনের অভিজাত অবনী অক্সফোর্ড আবাসনের ফেজ ওয়ানে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অশোক সারথির বাড়িতেও হানা দেন ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় সেখানে চলছে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। তদন্তকারীদের অনুমান, ঋণের টাকা সরানোর ঘটনায় অশোকের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে। এই মামলায় আরও কারা জড়িত, টাকা কোন কোন পথে সরানো হয়েছিল এবং এর পিছনে বৃহত্তর কোনও চক্র রয়েছে কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

বালুরঘাট-মায়াপুর সরাসরি বাস পরিষেবা শুরু, কখন ছাড়বে, ভাড়া কত?

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পেলেন গোধরায় ট্রেনে অগ্নিকাণ্ডের মূল চক্রী

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর

মোথাবাড়ি কাণ্ডে স্বামীকে নিয়ে এনআইএ দফতরে হাজিরা দিলেন সাবিনা ইয়াসমিন

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম, কলকাতায় কত?