ঘূর্ণিঝড় অর্ণবের পর ফের নিম্নচাপ, শুক্রেও বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়!

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘূর্ণিঝড় ‘অর্ণব’ দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও শুক্রবারেও (৩০ অক্টোবর) তার প্রভাব কাটেনি। বর্তমানে নিম্নচাপের অবশিষ্ট অংশ ছত্তিশগড় ও সংলগ্ন ওড়িশার উপর অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় সেটি আরও শক্তি হারাতে পারে। এর জেরে উত্তর-পূর্ব ছত্তিসগড় ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আজ শুক্রবারও উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

শুক্রবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘে ঢাকা। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শহরে টানা বৃষ্টির পূর্বাভাস নেই। আবহাওয়া দফতর সূত্রে খবর, এ দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৩ ডিগ্রির আশপাশে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুক্রবার বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনার কিছু জায়গায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়নি। বৃষ্টির প্রভাবে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

আরও পড়ুন: নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে পাহাড়ি এলাকায় বৃষ্টির কারণে ধস নামার আশঙ্কা থাকায় সতর্ক রয়েছে স্থানীয় প্রশাসন। ‘অর্ণব’-এর প্রভাব কমতে শুরু করলেও বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অবস্থান করছিল। সেটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে ৩১ অক্টোবরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। নতুন এই নিম্নচাপের প্রভাবে আগামী সপ্তাহে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে অর্ণবের প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরের নতুন পরিস্থিতির দিকে নজর রাখছেন আবহবিদেরা।

শীতের আমেজ উপভোগ করতে চটপট রেঁধে ফেলুন ‘শিম সর্ষে পোস্ত’ ঝাল

বাজল ভোটের ঘন্টা, পঞ্জাবে ৪০ আসনে প্রার্থী ঘোষণা আপের

তিস্তার ক্যানেলে জলকেলিতে মত্ত বুনো হাতি! ডুয়ার্সের রাস্তায় থমকে গেলেন পর্যটকরা

স্কুলের ভিতরেই ভয়াবহ কাণ্ড! পাথর ও ফুলের টব দিয়ে কেজির পড়ুয়ার উপর হামলা তৃতীয় শ্রেণির ছাত্রের

মুক্তির আগেই ১৭৫ কোটি টাকা আয় করল শাহরুখের ‘KING’

মিষ্টি-টক স্বাদের বাঙালি রান্না! নিরামিষের দিন বানিয়ে নিন সুস্বাদু ডাঁটা বেগুনের ডালনা

ঘরের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার ‘কাঁটে’, ‘কাবীল’ সিনেমার পরিচালক সঞ্জয় গুপ্তার

মা-বাবা জানতেন মেয়ে বিদেশে, পুণেতে মিলল যুবতীর পচাগলা দেহ

বাজারে মরা মাছ বিক্রি হচ্ছে! ‘দেখেশুনে কিনতে’ নির্দেশ বনমন্ত্রীর

সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

রবিতে লোকাল-প্যাসেঞ্জার সহ একগুচ্ছ ট্রেন বাতিল হাওড়া ডিভিশনে, বদল একাধিক ট্রেনের সময়সূচি

বেঙ্গালুরুর পাঁচতারা হোটেলে মর্মান্তিক ঘটনা! সুইমিং পুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বিদেশির মৃত্যু

দু’মাস ধরে নিখোঁজ, ক্যালিফোর্নিয়ার খাল থেকে উদ্ধার ভারতীয় বংশোদ্ভূত বৃদ্ধার দেহ

মা ফ্লাইওভারে দুর্ঘটনা, দুটি গাড়ির মধ্যে সংঘর্ষের জেরে আহত ৪