সকাল থেকেই মুখ ভার আকাশের, কালীপুজোয় ভাসবে বাংলা?

Share:

নিজস্ব প্রতিনিধি: নভেম্বরের শুরুতেই আবহাওয়ার খামখেয়ালিপনা অব্যাহত। শীতের আমেজের বদলে বৃষ্টির মেজাজ বাংলার আকাশে।  বুধবার (৪ নভেম্বর) ভোরের আলো ফোটার আগেই কলকাতার একাধিক এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। দিনভর আকাশ মেঘলা থাকার পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে কবে থেকে নামবে পারদ? কালীপুজোর আগে কি   শীতের আমেজ অনুভব করবেন বঙ্গবাসী নাকি বৃষ্টি ভোগাবে এখনও? জেনে নিন কি বলছে হাওয়া অফিস। 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ হাওড়া, হুগলি, কলকাতা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলার আবহাওয়ার পরিবর্তনের নেপথ্যে রয়েছে ঘূর্ণিঝড় মুরাসুর প্রভাব। মঙ্গলবার ভোরে অন্ধ্রপ্রদেশের ওঙ্গলের কাছে আছড়ে পড়েছিল মুরাসু। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছিল। তবে বর্তমানে শক্তি হারিয়েছে এই ঘূর্ণিঝড়। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকেই ধীরে ধীরে বাংলার আবহাওয়া স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করতে পারে। 

আরও পড়ুন: আজকের রাশিফল: আর্থিক লাভের সুযোগ, অযথা তর্ক-বিতর্কে জড়িয়ে পড়বেন না

কবে থেকে নামবে তাপমাত্রা?

নভেম্বর শুরু হলেও এখনও সেভাবে শীতের আমেজ অনুভব করতে পারছেন না রাজ্যবাসী। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কবে থেকে শীতের প্রবেশ ঘটবে বাংলায়? যদিও শীত নিয়ে এখনই কোনও নির্দিষ্ট পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দফতর। তবে কালীপুজো পর্যন্ত ধীরে ধীরে তাপমাত্রার পরিবর্তন হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। রাতের দিকে কমতে পারে পারদ। আগামী দিনে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমার সম্ভাবনাও রয়েছে। ফলে রাতের দিকে কিছুটা ঠান্ডার অনুভূতি বাড়তে পারে।

  

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

বালুরঘাট-মায়াপুর সরাসরি বাস পরিষেবা শুরু, কখন ছাড়বে, ভাড়া কত?

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পেলেন গোধরায় ট্রেনে অগ্নিকাণ্ডের মূল চক্রী

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর

মোথাবাড়ি কাণ্ডে স্বামীকে নিয়ে এনআইএ দফতরে হাজিরা দিলেন সাবিনা ইয়াসমিন

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম, কলকাতায় কত?