পুতিনকে যুদ্ধাপরাধী ঘোষণা করল মার্কিন সেনেট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সর্বসম্মতিক্রমে যুদ্ধাপরাধী ঘোষণা করল মার্কিন সেনেট। জানা যাচ্ছে, মার্কিন সিনেট মঙ্গলবার সর্বসম্মতিক্রমে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী হিসাবে নিন্দা করে একটি প্রস্তাব পাস করেছে এবং মার্কিন কংগ্রেস ঐক্যবদ্ধভাবে ওই প্রস্তাবে সম্মতিও জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এটা একটা বিরল ঘটনা। কারণ খুব কম ক্ষেত্রেই মার্কিন কংগ্রেস এমন ঐক্যবদ্ধভাবে কোনও প্রস্তাবে সম্মতি প্রদান করে থাকে। 

ডেমোক্রেটিক সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার ভোটের আগে সেনেটের মধ্যে এক বক্তৃতায় বলেছেন, ‘এই চেম্বারে আমরা সবাই ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের সাথে একসাথে যোগ দিয়েছি, এই বলে যে ভ্লাদিমির পুতিন ইউক্রেনের জনগণের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার জন্য জবাবদিহিতা থেকে এড়াতে পারবেন না।’ জানা যাচ্ছে, পুতিনের বিরুদ্ধে এই পস্তাবটি এনেছেন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম এবং সেনেটের উভয় পক্ষের সিনেটররাই এটি সমর্থন করেছেন। এই প্রস্তাব হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) এবং অন্যান্য দেশগুলিকে রাশিয়ার ইউক্রেনে আক্রমণের সময় সংঘটিত যুদ্ধাপরাধের তদন্তের দাবি করে। 

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি বিশেষ সামরিক অভিযানের নামে ইউক্রেনের রাজধানীসহ একাধিক শহরের ওপর হামলা চালাতে শুরু করে রুশ সেনা বাহিনী। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যেকার সংঘাত ইতিমধ্যেই ২০ দিনে পদার্পণ করেছে। ইতিমধ্যেই ইউক্রেনের ১০ টিরও বেশী শহর কবজা করেছে রাশিয়া। মার্কিন সেনেটের পর্যবেক্ষণ, ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে এটাই ইউরোপের কোনও দেশের ওপর সবথেকে বড় সামরিক আগ্রাসন। 

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন