‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: কালীঘাটের পটুয়াপাড়া লেনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনকে কেন্দ্র করে গতকাল, শুক্রবার রাতে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, বিজেপি কর্মীরা হামলা চালায় মমতা তৃণমূলের সমর্থকদের উপর। সেই ঘটনাকে কেন্দ্র করে গতকাল, শুক্রবার রাত থেকে আজ, শনিবার সকাল পর্যন্ত উত্তপ্ত ছিল সাংসদ অভিষেকের বাড়ির বাইরের এলাকা। সেই ঘটনার খবর পেয়েই আজ, শনিবার তড়িঘড়ি ডায়মন্ড হারবারের সাংসদের বাড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়েই বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন মমতা।

তিনি বলেন, ‘রাত ৩টের সময়ে ‘লুম্পেন’-দের নিয়ে কেন হামলা করা হচ্ছে। বিজেপি গুন্ডাগিরি করছে। গভীর রাতে হামলা চালিয়েছে। আমার বাড়ির পুজোয় যাতে কেউ যেতে না পারেন, সে জন্য রাস্তা আটকে রেখেছে। ওরা বেআইনি ভাবে পুজো করছে রাস্তা আটকে। যদি ক্ষমতা থাকে আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালাক। কারণ বিজেপি ওই কাজটাই শুধু করে। বুলডোজার চালানোই ওদের কাজ। আমার বাড়ির মোড়ে পুজো হয় না। কিন্তু সেখানে ব্যারিকেড দিয়ে রেখেছে। লোকজন ঢুকবে কী করে? আমার পাড়ায় পাঁচ-ছ’টা পুজো হয়। এত পুলিশের এখানে কী দরকার? কালীঘাট থানার ওসিকে যখন অভিষেক অভিযোগ করছিল তখন উনি খারাপ ব্যবহার করছিলেন। আমি বলতে চাই, লক্ষ্মণ রেখা যেন ছাড়িয়ে না যায়। যদি লক্ষ্মণ রেখা ছাড়িয়ে যায় তাহলে প্রয়োজনে আমি নিজে সুপ্রিম কোর্টে যাব। পুলিশের বিরুদ্ধে মামলা করব। প্রোমোশনের জন্য কিছু পুলিশ আধিকারিক যা করছে। সব জানি আমি। কিন্তু মাথায় রাখবেন জনরোষের বিস্ফোরণ ঘটলে অনেক কিছু হতে পাড়ে। সব মেয়েদের এগিয়ে আসতে বলব। মেয়েরা এগিয়ে আসুন।’

আরও পডুন: গাড়ি পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীর গুলিতে প্রাণ গেল মাহিন্দ্রার শীর্ষকর্তার

অভিষেকের জন্মদিন পালনকে কেন্দ্র করে শুক্রবার রাত থেকে দফায় দফায় সংঘর্ষ হয় কালীঘাটের পটুয়াপাড়া লেনে। মমতাপন্থী তৃণমূলের নেতা তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের অনুগামীদের সঙ্গে স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের বচসা, ধস্তাধস্তি, ইট ছোড়াছুড়ি এমনকি মুখোমুখি সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়িয়েছিল এলাকায়।

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম