গাড়ি পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীর গুলিতে প্রাণ গেল মাহিন্দ্রার শীর্ষকর্তার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামান্য পার্কিংয়ের জায়গা নিয়ে বিবাদ যে এমন ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, তা বোধহয় কল্পনাও করেননি কেউ। প্রতিবেশীর সঙ্গে গাড়ি রাখা এবং পোষ্য কুকুরকে পার্কিং এলাকায় মলত্যাগ করানো নিয়ে দীর্ঘদিনের অশান্তি চলছিল। হরিয়ানার ফরিদাবাদে নিজের আবাসনের সামনেই গুলিতে ঝাঁজরা হয়ে মৃত্যু হল টেক মাহিন্দ্রার এশিয়া প্রধান পরমজিৎ ধনখড়ের।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে জিম থেকে বাড়ি ফিরেছিলেন পরমজিৎ। আবাসনের নির্দিষ্ট জায়গায় গাড়ি সরাতে প্রতিবেশী মনু শর্মাকে অনুরোধ করেন তিনি। তারপরেই শুরু হয় বাদানুবাদ। অভিযোগ, সেই সময়ই নিজের লাইসেন্সপ্রাপ্ত পিস্তল বের করে পরমজিতকে লক্ষ্য করে প্রায় ১৫ রাউন্ড গুলি চালান মনু। তাঁর শরীরে ন’টি গুলি লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। সেক্টর ২১সি-র ৬৪১ নম্বর আবাসনের প্রথম তলে থাকতেন পরমজিতের পরিবার। তৃতীয় তলে থাকতেন অভিযুক্ত মনুরা। পুলিশ জানিয়েছে, ঘটনার চার-পাঁচ দিন আগেও পরমজিতের ছেলে  এবং মনুর ছেলের মধ্যে ঝামেলা হয়েছিল। পরে অবশ্য তা মিটে যায়।

আরও পড়ুনঃ ভারতের হোটেলে আমেরিকান পর্যটকের মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

ঘটনার পর স্ত্রী-সন্তানদের নিয়ে এলাকা ছাড়েন অভিযুক্ত।  খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কার্তুজের খোল উদ্ধার করে পুলিশ। মনু শর্মা ও তাঁর পরিবারের চার সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, সিঙ্গাপুরে থাকতেন পরমজিৎ। ৫ নভেম্বর ভারতে এসেছিলেন তিনি। ২৪ নভেম্বর ভাইপোর বিয়েতে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। তার আগেই এমন মর্মান্তিক পরিণতি।

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন