ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেক্ষাগৃহে মুক্তির পর রেকর্ড গড়েই চলেছে নীতেশ তিওয়ারির পরিচালিত ‘রামায়ণ’। গতকাল, সোমবার ফের নতুন মাইলফলক ছুঁয়েছে সিনেমাটি। সোমবারে আয়ের নিরিখে রণবীর সিংহের ‘ধুরন্ধর-২’-কে পিছনে ফেলে দিয়েছে ‘রামায়ণ’। গতকাল, ভারতীয় বক্স অফিসে সিনেমাটি ১০৭.৫০ কোটি টাকা কামিয়েছে। যা সোমবারে আয়ের নিরিখে সবকটি ভারতীয় সিনেমাকে টপকে গিয়েছে।

হিন্দি সংস্করণটি সবচেয়ে বড় অবদান রেখেছে এই আয়ের পিছনে। ১৯,৭৮৬টি শো থেকে ৮৭.২৫ কোটি টাকা সোমবারে আয় করেছে সিনেমাটি। কন্নড় সংস্করণটি ৭.৫০ কোটি টাকা সংগ্রহ করেছে, এবং তেলগু থেকে ৬ কোটি টাকা আয় গতকাল, সোমবার করেছে ‘রামায়ণ’। তামিল এবং মালয়ালম সংস্করণগুলি যথাক্রমে ৪ কোটি এবং ২.৭৫ কোটি টাকা আয় করেছে রণবীর কাপুর ও যশ অভিনীত সিনেমাটি। গতকাল, সোমবারে সিনেমাটি বক্স অফিসে দুর্দান্ত পারফরম্যান্স করেছে। যার ফলে ভারতের আয়কে আরও বাড়িয়ে দেয়। প্রেক্ষাগৃহে মুক্তির পঞ্চম দিনের মাথায় ‘রামায়ণ’ ভারতীয় বক্স অফিসে নেট ৩৪৬.৩৫ কোটি আয় করল। গ্রসে সেই আয় দাঁড়িয়েছে ৪১৩.৯০ কোটি টাকা।

আরও পডুন: তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

ভারতের বক্স অফিস তো বটেই বিদেশেও সিনেমাটি ব্যাপক ব্যবসা করছে। পঞ্চম দিনে বিদেশ থেকে সিনেমাটি ২৫ কোটি টাকা আয় করেছে। যার ফলে এর মোট আন্তর্জাতিক মার্কেট থেকে সংগ্রহ ২৫০ কোটি টাকায় পৌঁছেছে। ভারত এবং আন্তর্জাতিক আয় মিলিয়ে, সিনেমাটির বিশ্বব্যাপী মোট সংগ্রহ এখন ৬৬৩.৯০ কোটি টাকায় দাঁড়িয়েছে। প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলছে। ‘রামায়ণ’-এর পরবর্তী টার্গেট ৭০০ কোটি টাকা। এই সিনেমাতে রণবীর কাপুর ছাড়াও অভিনয় করেছেন সাই পল্লবী, যশ, রবি দুবে, রাঘব জুয়াল।

কালীঘাটে ঠিক কি ঘটেছিল, তদন্তে নামল লালবাজারের গোয়েন্দা বিভাগ

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর

তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ঝলসে মৃত ১৬, আহত একাধিক

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন