৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

Share:

নিজস্ব প্রতিনিধি: মানুষের লোভ যে কতটা ভয়ংকর হতে পারে, তারই মর্মান্তিক ছবি ধরা পড়ল মধ্যপ্রদেশের ভোপালে। মাত্র ৫০০ টাকা ধার না পেয়ে ৭৫ বছরের এক বৃদ্ধাকে খুন করার অভিযোগ উঠল তাঁরই এক প্রতিবেশী মহিলার বিরুদ্ধে। শুধু তাই নয়, বৃদ্ধার শরীরে থাকা সোনার গয়না লুট করার পাশাপাশি মুখে থাকা সোনার দাঁতটিও উপড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। প্রথমে তদন্তকারীদের কাছে অপরাধের কথা স্বীকার না করলেও, শেষ পর্যন্ত পুলিশের টানা  জেরায় ভেঙে পড়েন অভিযুক্ত। সামনে আসে শিউরে ওঠার মতো হত্যাকাণ্ডের বিবরণ।  

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভোপালের শাহজাহানাবাদ এলাকার বাজপেয়ী নগরে। মৃত বৃদ্ধার নাম কলরী দেবী (৭৫)। পুলিশ সূত্রে খবর, রেখা ওরফে রিতাকে(৪৫) নামে এক মহিলাকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। পুলিশের তদন্তে জানা গিয়েছে, ঘটনার দিন কলরী দেবীর বাড়িতে ৫০০ টাকা ধার চাইতে গিয়েছিলেন অভিযুক্ত রেখা । কিন্তু বৃদ্ধা টাকা দিতে অস্বীকার করায় দু’জনের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময় নেশাগ্রস্ত অবস্থায় থাকা প্রতিবেশী মহিলা বৃদ্ধার মুখ ও নাক চেপে ধরে শ্বাসরোধ করে তাঁকে খুন করেন। এরপর বাড়িতে থাকা মূল্যবান সামগ্রী এবং বৃদ্ধার শরীরে থাকা গয়না লুট করেন। শুধু তাই নয় বৃদ্ধার মুখে থাকা সোনার দাঁতও উপড়ে নিয়ে পালিয়ে যায়। একাধিকবার আঘাতে ভেঙে যায় বৃদ্ধার সোনার দাঁত। 

আরও পড়ুন: তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

এই ঘটনার তদন্তে  বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে একটি গুরুত্বপূর্ণ সূত্র হাতে আসে তদন্তকারীদের। ফুটেজে অভিযুক্তের চলাফেরা এবং তাঁর পরনে থাকা চপ্পল নজরে আসে পুলিশের। সেই সূত্র ধরেই সন্দেহভাজন হিসেবে রেখাকে চিহ্নিত করা হয়। প্রথম দিকে একাধিক প্রশ্নের মুখেও অপরাধের কথা স্বীকার করেননি অভিযুক্ত। কিন্তু পরে এসিপি অনিল বাজপেয়ী জিজ্ঞাসাবাদ শুরু করলে পরিস্থিতি বদলে যায়। দীর্ঘ আট ঘণ্টা জেরার পর হত্যাকাণ্ডের কথা খুলে বলেন তিনি।  অভিযুক্তের কাছ থেকে লুট হওয়া গয়না, নগদ টাকা এবং ঘটনার সময় ব্যবহৃত চপ্পল উদ্ধার করেছে পুলিশ। পুলিশি নথি অনুযায়ী, অভিযুক্তের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধের মামলা রয়েছে।  

আইপিএলে হার্দিক ও আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!