আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএল যত এগিয়ে আসছে ততই ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়ছে উত্তেজনার পারদ। সবথেকে বেশি চর্চা হচ্ছিল পাঞ্জাব কিংসের তারকা খেলোয়াড় অর্শদীপ সিং ও মুম্বই ইন্ডিয়ান্সের হার্দিক পাণ্ড্যেকে নিয়ে। গুঞ্জন শোনা যাচ্ছিল এই দুই তারকা বোলার দল অদলবদল করতে পারেন। সেই জল্পনার অবসান হল। মুম্বই ইন্ডিয়ান্সেই যাচ্ছেন অর্শদীপ সিং। সরকাকারি ভাবে কিছু জানানো না হলেও অর্শদীপের বাবা এই খবরে একপ্রকার সিলমোহর দিয়ে দিয়েছেন।  

সম্প্রতি নিউজিল্যান্ডে ভারতীয় দলের সঙ্গে রয়েছেন  অর্শদীপ। সেখানেই সাংবাদিক বিমল কুমারের সঙ্গে কথোপকথনে ছেলের দলবদল নিয়ে মুখ খোলেন তাঁর বাবা। দর্শন সিং জানান, এই সিদ্ধান্তের বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না তাঁরা।  আচমকাই বিষয়টি তাঁদের সামনে আসে। তাঁর কথায়, কোনও আগাম আলোচনা হয়নি। সম্প্রতি তাঁরা এই দলবদলের বিষয়ে আনুষ্ঠানিক খবর পেয়েছেন। তবে ছেলের পঞ্জাব কিংস ছেড়ে যাওয়ার বিষয়টি যে আবেগের, তা-ও স্বীকার করেছেন অর্শদীপের বাবা দর্শন সিং। তাঁর কথায়, নিজের জন্মভূমির প্রতি মানুষের আলাদা টান থাকে।  অর্শদীপের কাছেও পঞ্জাব কিংস অনেকটা নিজের ঘরের মতো। এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক। ২০১৯ সালে পঞ্জাবের হয়ে আইপিএলে অভিষেক হয়েছিল অর্শদীপের। এই দলের হয়েই ধীরে ধীরে নিজেকে ভারতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য পেসার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি।  

আরও পড়ুন: বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

তবে আবেগের পাশাপাশি নতুন দলের সুযোগ নিয়েও খুশি অর্শদীপের পরিবার। মুম্বই ইন্ডিয়ান্সে গেলে পুরনো সতীর্থদের সঙ্গে আবার ড্রেসিংরুম ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন তিনি। দর্শন সিং বিশেষভাবে উল্লেখ করেছেন জসপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদবদের কথা। তাঁর মতে, পুরনো অধিনায়ক ও সতীর্থদের সঙ্গে আবার খেলতে পারবেন তাঁর ছেলে। তাই মুম্বইয়ে যাওয়া নিয়ে তাঁরা যথেষ্ট খুশি।  অন্যদিকে, এই চুক্তি সম্পন্ন হলে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে হার্দিকের দ্বিতীয় ইনিংসেরও ইতি ঘটতে পারে। ২০২৪ সালে গুজরাত টাইটান্স থেকে মুম্বইয়ে ফিরে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছিলেন হার্দিক। কিন্তু তাঁর নেতৃত্বে প্রত্যাশামতো সাফল্য পায়নি পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন দল। ২০২৪ সালে পয়েন্ট তালিকার একেবারে নীচে শেষ করেছিল মুম্বই। ২০২৫ সালে প্লে-অফে উঠলেও ২০২৬ সালে ফের নবম স্থানে শেষ করে তারা।

 

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী