ভাইফোঁটায় টাকা আসবে, নাকি খরচ বাড়বে? জানুন আজকের রাশিফল

Share:

নিজস্ব প্রতিনিধি:  আজ ভাইফোঁটা। উৎসবের রেশ বাঙালির ঘরে ঘরে। ভাই-বোনের ভালবাসা, মিষ্টিমুখ আর আনন্দ নিয়েই শুরু হচ্ছে আরও একটি নতুন দিন। তবে উৎসবের আনন্দের পাশাপাশি জীবনের নানা ক্ষেত্রে কী অপেক্ষা করছে আপনার জন্য? কর্মক্ষেত্রে মিলবে সাফল্য, নাকি আর্থিক বিষয়ে বাড়বে চিন্তা? প্রেম, পরিবার, স্বাস্থ্য থেকে ব্যবসা, ভাইফোঁটায় আয় বা খরচ হবে কতটা?  বুধবার ( ১১ নভেম্বর)  গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুযায়ী কেমন কাটবে ১২টি রাশির জাতক-জাতিকাদের দিন জেনে নিন।  

১. মেষ রাশি (Aries)

কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে। নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগ পাবেন। আর্থিক দিক মোটামুটি ভাল থাকলেও অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মন ভাল থাকবে। দাম্পত্য জীবনে বোঝাপড়া বজায় রাখুন।

২. বৃষ রাশি (Taurus)

কর্মক্ষেত্রে ধৈর্য ধরে কাজ করতে হবে। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। ব্যবসায়ীদের জন্য নতুন যোগাযোগ লাভজনক হতে পারে। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি মিটতে পারে।

৩. মিথুন রাশি (Gemini)

নতুন কোনও কাজ শুরু করার পরিকল্পনা করতে পারেন। চাকরিজীবীদের জন্য দিনটি ইতিবাচক। সহকর্মীদের সহযোগিতা পাবেন। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। পরিবারের কারও পরামর্শ আপনার কাজে আসতে পারে। শরীরের দিকে নজর দিন।

৪. কর্কট রাশি (Cancer)

কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে। তবে নিজের বুদ্ধি ও পরিশ্রমের জোরে পরিস্থিতি সামলে নেবেন। পারিবারিক কোনও বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সাবধান থাকুন। কাছের মানুষের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।

৫. সিংহ রাশি (Leo)

আত্মবিশ্বাস ও পরিশ্রমের মাধ্যমে সাফল্য আসতে পারে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হতে পারে। ব্যবসায় নতুন বিনিয়োগের আগে ভালভাবে ভাবনাচিন্তা করুন। প্রেমের সম্পর্কে আনন্দের মুহূর্ত আসতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে অবহেলা করবেন না।

৬. কন্যা রাশি (Virgo)

 পরিকল্পনা অনুযায়ী কাজ করলে ভাল ফল পাবেন। চাকরিতে উন্নতির নতুন সুযোগ আসতে পারে। আর্থিক পরিস্থিতি সামলাতে বাজেট মেনে চলুন। পরিবারের কোনও সদস্যের সঙ্গে মতের অমিল হতে পারে। কথাবার্তায় সংযম বজায় রাখুন।

৭. তুলা রাশি (Libra)

দিনের শুরুটা ভাল হতে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের লাভের মুখ দেখার সুযোগ আসতে পারে। পুরনো কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রেমের সম্পর্কে পারস্পরিক বিশ্বাস বাড়বে। নিজের জন্যও কিছুটা সময় রাখুন। 

৮. বৃশ্চিক রাশি (Scorpio)

আজ কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে হতে পারে। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়লেও পিছিয়ে পড়বেন না। আর্থিক বিষয়ে পরিকল্পনা করে এগোন। পরিবারের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে।  রাগের মাথায় কাউকে কোনও কথা বলা থেকে বিরত থাকুন।

৯. ধনু রাশি (Sagittarius)

নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি ভালো হতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা পাবেন। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়বে। দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে।

১০. মকর রাশি (Capricorn)

কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। তবে ধৈর্য ধরে কাজ করলে সাফল্য মিলবে। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন এবং কাউকে টাকা ধার দেওয়ার আগে ভাবুন। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে। পুরনো কোনও সমস্যার সমাধান হতে পারে।

১১. কুম্ভ রাশি (Aquarius)

নতুন মানুষের সঙ্গে পরিচয় ভবিষ্যতে কাজে আসতে পারে। চাকরি বা ব্যবসায় নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক পরিস্থিতি ভাল রাখতে খরচ নিয়ন্ত্রণ করুন। বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকুন।

১২. মীন রাশি (Pisces) 

নিজের প্রতিভা প্রকাশের সুযোগ পেতে পারেন। কর্মক্ষেত্রে প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি ভাল কাটবে। বাড়তি অ্যায় হবে। প্রেমের সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়বে। পরিবারের সদস্যদের পাশে থাকুন। মানসিক শান্তির জন্য নিজের পছন্দের কাজে সময় দিন।  

বাড়িতে সুখ-সমৃদ্ধি বজায় রাখতে প্রধান দরজায় এইভাবে রাখুন তুলসি গাছ

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

ভাইফোঁটায় টাকা আসবে, নাকি খরচ বাড়বে? জানুন আজকের রাশিফল

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী