উত্তর আমেরিকাতে রেকর্ড গড়ল ‘রামায়ণ’, ৮০০ কোটি আয়ের গণ্ডি ছাড়াল রণবীরের ছবি

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় সিনেমার বক্স অফিসে নতুন ইতিহাস তৈরি করল রণবীর কাপুরের অভিনীত ছবি ‘রামায়ণ’। মুক্তির মাত্র ছয় দিনের মধ্যেই বিশ্বজুড়ে ৮০০ কোটি আয়ের গণ্ডি পার করেছে। ইতিমধ্যেই ভেঙে দিয়েছে ধুরন্ধর-২-এর রেকর্ড। সপ্তাহের মাঝের দিনগুলিতেও ছবির আয় যে গতিতে এগোচ্ছে, তাতে রীতিমতো চমকে যাচ্ছেন সিনে বিশেষজ্ঞরা। শুধু দেশীয় বাজারেই নয়, আন্তর্জাতিক বক্স অফিসেও একের পর এক রেকর্ড গড়ছে নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবি। 

ষষ্ঠ দিনে কত আয় করল ‘রামায়ণ’?

ইন্ডাস্ট্রি ট্র্যাকার Sacnilk-এর প্রাথমিক হিসাব অনুযায়ী, মুক্তির ষষ্ঠ দিনে অর্থাৎ মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতে মোট ৯৪.১০ কোটি টাকা নেট আয় করেছে ‘রামায়ণ’। এর ফলে ভারতে ছবির মোট নেট কালেকশন দাঁড়িয়েছে ৪৪০.৪৫ কোটি টাকা। অন্যদিকে, দেশের বাজারে মোট গ্রস কালেকশন ৫২৬.৫০ কোটি টাকা। ভাষাভিত্তিক আয়ের নিরিখে এখনও সবচেয়ে এগিয়ে হিন্দি সংস্করণ। ষষ্ঠ দিনে হিন্দি সংস্করণ থেকে এসেছে ৭৬ কোটি টাকা। কন্নড় সংস্করণ আয় করেছে ৭.৭৫ কোটি টাকা। তেলুগু থেকে এসেছে ৪ কোটি, তামিল থেকে ৩.৬০ কোটি এবং মালয়ালম সংস্করণ থেকে আয় হয়েছে ২.৭৫ কোটি টাকা। 

আরও পড়ুন: তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

দেশের পাশাপাশি বিদেশের বাজারেও দুরন্ত পারফরম্যান্স ‘রামায়ণ’-এর। ষষ্ঠ দিনে বিদেশের বাজার থেকে ছবির আয় হয়েছে প্রায় ৩৫ কোটি টাকা। ফলে আন্তর্জাতিক বাজারে ছবির মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ২৯৭ কোটি টাকা। সব মিলিয়ে বিশ্বজুড়ে ছবির মোট আয় ৮২৩.৫০ কোটি টাকা।  শুধু মোট আয়ের নিরিখেই নয়, উত্তর আমেরিকার বক্স অফিসেও নজির গড়েছে এই ছবি। প্রথম সোমবার সেখানে ১.৩৭ মিলিয়ন ডলার আয় করেছে ‘রামায়ণ’। কোনও ভারতীয় ছবির প্রথম সোমবারে উত্তর আমেরিকায় এটিই সর্বোচ্চ আয়ের রেকর্ড বলে দাবি করা হয়েছে। এর আগে এই রেকর্ড ছিল ‘ধুরন্ধর ২’-এর দখলে।

উধাও শীতের আমেজ! ভাইফোঁটাতেও ভিলেন হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি? ভিজবে কোন কোন জেলা

ভয়ঙ্কর ঘটনা! আমেরিকার নর্থ হলিউডে পথচারীদের পিষে দিল গাড়ি, মৃত ৩

আজ ঝটিকা সফরে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভাইফোঁটার দিনে বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস ট্রেনের ৭টি কামরা, আহত একাধিক

বাড়িতে সুখ-সমৃদ্ধি বজায় রাখতে প্রধান দরজায় এইভাবে রাখুন তুলসি গাছ

ভাইফোঁটায় টাকা আসবে, নাকি খরচ বাড়বে? জানুন আজকের রাশিফল

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

উত্তর আমেরিকাতে রেকর্ড গড়ল ‘রামায়ণ’, ৮০০ কোটি আয়ের গণ্ডি ছাড়াল রণবীরের ছবি

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা