‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত সকালেই কালীঘাট রোডের উপর থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির হন কলকাতা পুরসভার কর্মীরা। সঙ্গে বুলডোজার ও গ্যাস কাটার নিয়ে যান তাঁরা। জানা যায়, অভিষেকের বাড়ির বাইরে থাকা অস্থায়ী নির্মাণ ভাঙতেই গিয়েছিলেন পুরসভার কর্মীরা। সেই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মমতাপন্থী সাংসদের বাড়ির সামনে ফুটপাতের উপর বাঁশ দিয়ে তৈরি অস্থায়ী কাঠামো আজ, বৃহস্পতিবার সকালে ভেঙে ফেলা হয় বুলডোজার দিয়ে। অস্থায়ী ওই শেড ভেঙে ফেলার পর বাঁশগুলি সেখান থেকে সরিয়েও ফেলেন কলকাতা পুরসভার কর্মীরা। পরিষ্কার করে দেওয়া হয় ফুটপাত। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে সাত সকালেই উত্তেজনা ছড়িয়ে পড়ে কালীঘাট রোডে। এলাকায় প্রচুর কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়।

আরও পডুন: গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

সেই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। শুধুই তোপ দেগেই ক্ষান্ত হননি, হুঁশিয়ারিও দিতে দেখা যায় অভিষেককে। মমতাপন্থী সাংসদ লিখেছেন, ‘হাজার হাজার বুলডোজার নামিয়েও আমার কণ্ঠস্বর স্তব্ধ করা যাবে না। এত সহজে আমার অদম্য জেদ আর সংকল্পকে টলানো যাবে না। বাংলা বিরোধীদের বিরুদ্ধে আমার লড়াই চলবে, শেষ নিঃশ্বাস পর্যন্ত। কেন্দ্র ও রাজ্য সরকার যা পারে করুক আমি অন্যায়ের কাছে, বেইমান বহিরাগত বাংলা বিরোধীদের কাছে মাথা নত করব না, এক ইঞ্চিও পিছু হটব না।’ কালীঘাট রোডে অভিষেকের বাড়ির বাইরের অস্থায়ী নির্মাণ ভেঙে ফুটপাত পরিষ্কারের দাবি জানিয়েছিলেন স্থানীয়রা। সেই কথা দুদিন আগেই মুখ্যমন্ত্রীকে জানান তারা। সেইমতো নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরেই দেখা যায় গতকাল, বুধবার সন্ধ্যা থেকে অভিষেকের বাড়ির বাইরের অস্থায়ী নির্মাণ সরিয়ে নিচ্ছেন মমতাপন্থী তৃণমূলের নেতারা। আর এদিন সকালে বুলডোজার অ্যাকশন দেখা গেল ডায়মন্ড হারবারের সাংসদের বাড়ির বাইরে। যার বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছেন কালীঘাট শিবিরের সাংসদ। 

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও