গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

Share:

নিজস্ব প্রতিনিধি: ন্যায়ের জন্য লড়াই করতে গিয়েই হল মর্মান্তিক পরিণতি? গণধর্ষণের মামলা প্রত্যাহার করতে রাজি না হওয়ায়  ভয়াবহ হামলার শিকার হলেন বিহারের এক মহিলা। অভিযোগ, বাড়িতে ঢুকে তাঁকে ছাদে নিয়ে গিয়ে সেখান থেকে নিচে ফেলে দেওয়া হয়। প্রায় ১২ থেকে ১৫ ফুট উচ্চতা থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন ওই মহিলা। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।  এই ঘটনায় নতুন করে প্রশ্নের মুখে পড়েছে মহিলাদের নিরাপত্তা। সেই সঙ্গেই পুলিশের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। 

বিহারের বেগুসরাইয়ে ঘটেছে এই ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতার বয়স ৩০ বছর। প্রায় পাঁচ মাস আগে, গত ১১ জুন পাঁচজনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন তিনি। অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন রাত সাড়ে ১১টা নাগাদ বাড়ির বাইরে বেরিয়েছিলেন ওই মহিলা। সেই সময় পাঁচজন তাঁকে আক্রমণ করে। তাঁর স্বামীকে একটি ঘরে আটকে রেখে   জোর করে নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে গণধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয়। পরে বাড়ির কাছেই তাঁকে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা।  এই ঘটনার তদন্তে নেমে পাঁচজনকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে পুলিশ। তাঁদের মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়। পঞ্চম অভিযুক্ত এখনও পলাতক বলে জানা গিয়েছে। চিকিৎসার সময় নির্যাতিতার শরীর থেকে কার্তুজের মতো একটি বস্তু, পাথর এবং কাঠের টুকরো উদ্ধার হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। এরপর থেকেই মামলা প্রত্যাহারের জন্য নির্যাতিতা ও তাঁর পরিবারের উপর চাপ সৃষ্টি করা হচ্ছিল বলে অভিযোগ। বারবার হুমকি দেওয়া হচ্ছিল বলেও দাবি পরিবারের। এমনকী, কয়েক মাস আগে অভিযুক্তদের কয়েকজনের বিরুদ্ধে ফের বাড়িতে ঢুকে নির্যাতিতাকে আক্রমণের চেষ্টাও করা হয়। সেই ঘটনার কথা পুলিশকে জানানো হলেও কোনও  পদক্ষেপ করা হয়নিবলে দাবি।

আরও পড়ুন: গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী  

সোমবার (৯ নভেম্বর) রাতে দু’জন ব্যক্তি তাঁদের বাড়িতে ঢুকে প্রথমে পরিবারের এক সদস্যের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। এরপর নির্যাতিতাকে বাড়ির ছাদে নিয়ে গিয়ে মারধর করে নিচে ফেলে দেয় বলে অভিযোগ উঠেছে। প্রায় ১২-১৫ ফুট উপর থেকে পড়ে গুরুতর জখম হন তিনি। প্রথমে তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বেগুসরাইয়ের হাসপাতালে স্থানান্তরিত করা হয়। নির্যাতিতার বয়ানের ভিত্তিতে নতুন করে এফআইআর দায়ের করেছে পুলিশ। এই ঘটনায় ভোগল কুমার ওরফে ভোগল মাহতো নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।  দ্বিতীয় অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে