অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: মমতাপন্থী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেড প্লাস নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। কেন অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি এখনও পর্যন্ত রিভিউ করা হয়নি? রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের। যদিও রাজ্যের তরফে জানানো হয়েছে, চলতি নভেম্বর মাসেই নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি রিভিউ করা হবে।

আজ, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে অভিষেকের আইনজীবী প্রশ্ন করেন, ‘যেভাবে হামলা চালানো হচ্ছে, তাতে যে কয়জন পিএসও আছে, তারা রক্ষা করতে পারবে না। হামলার বিষয়টি রাজ্যের অজানা নয়। নিরাপত্তা প্রয়োজন।’ সেই বক্তব্য শুনে আদালতের প্রশ্ন, ‘কবে অভিষেকের নিরাপত্তা কমানো হয়েছে।’ রাজ্য উত্তরে জানায়, ‘১২ মে কমানো হয়েছে।’ ‘অভিষেক যে পাঁচটি হুমকির কথা বলেছেন, সেটা নিয়ে জয়েন্ট কমিশনার অফ সিকিউরিটি কেন তা পর্যালোচনা করলেন না?’ সেই প্রশ্নও এদিন তুলতে দেখা যায় আদালতের তরফে। রাজ্যের দেওয়া রিপোর্টে সেই বিষয়ের উল্লেখ না থাকায়, রাজ্য়ের অ্যাডভোকেট জেনারেলকে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি কৃ্ষ্ণা রাও।

আরও পডুন: প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

রাজ্যের উদ্দেশ্যে আদালত বলে, ‘কাকে কী নিরাপত্তা দেওয়া হবে সেটা বলে দেওয়া হবে না। কিন্তু মামলাকারী বলছে যে হামলা হয়েছে। সেটা পর্যালোচনা করা হয়নি। সেটাই আদালত জানতে চাইছে।’ তখনই রাজ্য জানায়, ‘নভেম্বরের শেষে অভিষেকের নিরাপত্তা নিয়ে রিভিউ করা হবে, তখন বিষয়টি দেখা হবে।’ রাজ্যের উদ্দেশ্যে তখন আদালত বলে, ‘মামলাকারীর সঙ্গে কোনও ঘটনা ঘটেনি তেমনটা, নয়। যখন এমন হয়েছে, তখন কেন সেটা রিভিউ করা হবে না? কেন ছয় মাসের জন্য অপেক্ষা করতে হবে?’

এদিকে মামলার শুনানি চলাকালীন অভিষেকের আইনজীবীর বক্তব্যে ক্ষোভপ্রকাশ করে আদালত। অভিষেকের আইনজীবী আদালতে প্রশ্ন তোলেন, ‘আদানি মামলা করলে একদিনে নিষ্পত্তি হয়ে যাচ্ছে। আমাদের মামলা তিন মাস ধরে কিছু হচ্ছে না। এটা বলতে কোনও দ্বিধা নেই বিচারপতিদের একটা শ্রেণি বিজেপির কাছে বিক্রি হয়ে গিয়েছে।’ তখন অভিষেকের আইনজীবীর কাছে আদালত জানতে চায়, ‘কোন কোন বিচারপতি বিজেপির, আর কারা তৃণমূলের, তার তালিকা দিন।’

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও