প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার কমাতে দীর্ঘদিন ধরেই নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। কখনও পাটের ব্যাগ, কখনও চটের থলে ব্যবহারে জোর দেওয়া হয়েছে। এবার সেই সমস্যার সমাধানে নতুন ভাবনার কথা সামনে আনলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর প্রস্তাব, বাজারে চালু করা হবে ভুট্টার দানা দিয়ে তৈরি এক ধরনের ব্যাগ, যা দেখতে অনেকটা প্লাস্টিকের মতো হলেও পরিবেশের ক্ষতি করবে না।

পুরমন্ত্রী জানিয়েছেন, এই ব্যাগগুলি বিভিন্ন বাজারে ভেন্ডিং মেশিনের মাধ্যমে পাওয়া যাবে। ক্রেতারা ২, ৫ কিংবা ১০ টাকা দিয়ে প্রয়োজনমতো ব্যাগ কিনতে পারবেন। এই ব্যাগের বিশেষত্ব হল, ব্যবহারের পর এই ব্যাগ জলে ফেললে গলে যাবে। ফলে দীর্ঘদিন ধরে পরিবেশে জমে থাকার আশঙ্কাও থাকবে না। এ প্রসঙ্গে অগ্নিমিত্রা বলেন, প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে ইতিমধ্যেই বাজারে ভেন্ডিং মেশিন বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে ৫ বা ১০ টাকা দিয়ে কাপড়ের ব্যাগ পাওয়া যাবে। পাশাপাশি ভুট্টার দানা দিয়ে তৈরি বিশেষ ব্যাগও রাখা হবে। তাঁর কথায়, অনেক সময় মাছ বা মাংস কিনতে গিয়ে ক্রেতারা বাড়ি থেকে ব্যাগ আনতে ভুলে যান। সেই পরিস্থিতিতে মাত্র ২ টাকা দিয়েই এই বিকল্প ব্যাগ কিনে নিতে পারবেন তাঁরা।

আরও পড়ুন: পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

এছাড়াও প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহারের জন্য আরও একটি বিশেষ পরিকল্পনার কথা জানিয়েছেন মন্ত্রী। তাঁর দাবি, এমন ভেন্ডিং মেশিন আনা হচ্ছে, যেখানে ব্যবহৃত প্লাস্টিকের বোতল জমা দিলে বিনামূল্যে একটি ব্যাগ পাওয়া যাবে। অর্থাৎ প্লাস্টিক বর্জ্য জমা দিয়েই মিলবে বিকল্প ব্যাগ। পরিবেশ রক্ষার পাশাপাশি সাধারণ মানুষকে প্লাস্টিক বর্জনে উৎসাহিত করাই এই উদ্যোগের লক্ষ্য।

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর