চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

Share:

নিজস্ব প্রতিনিধি: চোরবাগান কাণ্ড থেকে শিক্ষা নিয়ে কালীপুজোতে ভিআইপি এন্ট্রি বন্ধ করেছিল কলকাতা থেকে রাজ্য পুলিশ। তাতে ভিড় নিয়ন্ত্রণ যেমন করা গিয়েছে, তেমনই বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। সেই নিয়মই এবার লাগু হচ্ছে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ক্ষেত্রে। এমনিতেই চন্দননগরের জগদ্ধাত্রী পুজোতে ভিআইপি সংস্কৃতি নেই। কিন্তু কিছু ক্ষেত্রে ভিআইপি এন্ট্রি হয়। সেটাও এবার থেকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে। এমনটাই প্রশাসন সূত্রে খবর। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোকে এমনিতেই ‘রাজ্য উৎসব’-এর মর্যাদা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাঁচ কোটি টাকার আর্থিক সাহায্য করেছে রাজ্য সরকার। তারপরেই জগদ্ধাত্রী পুজোতে একগুচ্ছ বিধিনিষেধ লাগু করা হয়েছে।

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো কমিটির তরফে জানানো হয়েছে, কোনও প্রকার ভিআইপি গেট বা পাসের ব্যবস্থা থাকছে না এবার। শব্দদূষণ নিয়ন্ত্রণে ডিজে ব্যবহার নিষিদ্ধ। প্রতিটি পুজো মণ্ডপের ভিতরে ঠাকুরের দিকে সিসি ক্যামেরা ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি শোভাযাত্রার ক্ষেত্রে একাধিক নিয়মবিধি মেনে চলতে হবে কমিটিগুলিকে। ঠাকুর নিরঞ্জন ও শোভাযাত্রার সময় প্রতিটি পুজো কমিটিকে ঠাকুরের গাড়িতে দুটি করে অগ্নিনির্বাপক সিলিন্ডার রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পুজোতে আতশবাজি ফাটানো নিষিদ্ধ। দশমীতে শোভাযাত্রাকে সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য এবছর গোটা এলাকাকে পাঁচটি নতুন সেক্টর বাড়িয়ে দেওয়া হয়েছে। মোট সেক্টরের সংখ্যা আগে ছিল ২০। এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে ২৫। প্রতিটি সেক্টরের দায়িত্বে থাকছেন একজন করে ইনচার্জ। পাশাপাশি ২৫ জন সেক্টর ইনচার্জের সঙ্গে ১৭৫ জন স্বেচ্ছাসেবক মিলিয়ে মোট ২০০ জন কর্মী রাজপথে থেকে শোভাযাত্রা পরিচালনার দায়িত্ব সামলাবেন।

আরও পডুন: গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

আলোর শহর চন্দননগরকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে রাজ্য সরকারের তরফে। চন্দননগর, মানকুন্ডু, ভদ্রেশ্বর স্টেশন রোড, চুঁচুড়ার খাদিনা মোড় থেকে তালডাঙা চন্দননগর রেলওভার ব্রিজ আলো দিয়ে সাজানো হয়েছে। চন্দননগর স্ট্র্যান্ডে আল্পনা দেওয়া হয়েছে। কানাইলাল দত্ত, অরবিন্দ ঘোষ, রাসবিহারী বোস, মতিলাল রায়দের মত স্বাধীনতা সংগ্রামী যাদের সঙ্গে চন্দননগরের যোগ রয়েছে তাদের ছবি এবং সংক্ষিপ্ত কর্মকাণ্ড হোর্ডিং-এর মাধ্যমে তুলে ধরা হয়েছে।

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী