রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধি: রসগোল্লা ভেবে মুখে পুরেছিলেন, কিন্তু মিষ্টির বদলে তা ছিল দেশি বোমা! কামড় দিতেই মুখের ভিতর ঘটে ভয়াবহ বিস্ফোরণ। গুরুতর জখম হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। তাঁকে পরিকল্পনা করে বোমা খাওয়ানো হয়েছিল কি না, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ডিন্ডৌরী জেলার পড়রিয়া গ্রামে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম রাজেন্দ্র বরোতিয়া। তিনি কোতোয়ালি থানার অন্তর্গত পড়রিয়া গ্রামের বাসিন্দা। মঙ্গলবার রাতে নিজের বাড়িতেই ছিলেন রাজেন্দ্র। সেই সময় তাঁর কাছে আসেন পরিচিত রাম ভগৎ বরোতিয়া। দু’জনের মধ্যে কথাবার্তা চলাকালীন রসগোল্লা বলে রাজেন্দ্রকে দেশি বোমা খাওয়ায় রাম ভগৎ বলে অভিযোগ। কিন্তু তাতে কামড় দিতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। গুরুতর জখম হন তিনি। রাজেন্দ্রর স্ত্রী সুশীলা বাই জানিয়েছেন, বস্তুটি আসলে পশুপাখি শিকারের কাজে ব্যবহৃত দেশি বোমা ছিল। আচমকা বিস্ফোরণের শব্দ শুনে তাঁরা ছুটে আসেন। প্রতিবেশীদের সাহায্যে একটি অটোতে করে রাজেন্দ্রকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি।

আরও পড়ুন: গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় পুলিশ। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দুর্গাপ্রসাদ নাগ জানিয়েছেন, এই ঘটনায় রাম ভগৎ বরোতিয়া-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে রাম ভগৎ দাবি করেছে, অন্য এক যুবক তাকে ওই বোমাটি দিয়েছিল। সেই যুবককেও গ্রেফতার করেছে পুলিশ। তবে এই ঘটনার পিছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনও স্পষ্ট নয়। রাজেন্দ্রর সঙ্গে রাম ভগতের কোনও পুরনো বিবাদ ছিল কি না, নাকি অন্য কেউ পরিকল্পনা করে তাঁর কাছে বোমাটি পাঠিয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ব্যক্তিগত শত্রুতা নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও ষড়যন্ত্র, সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী