বিধানসভায় দাঁড়িয়ে বাংলাভাগের দাবি তুললেন বিজেপি বিধায়ক!

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে সদ্য শেষ হওয়া পুর নির্বাচনে বিজেপি গো-হারা হেরেছে। উত্তরবঙ্গের যে সমস্ত জায়গাগুলিতে বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবির শক্তিশালী ছিল সেই অঞ্চলগুলিতে তাদের শক্তি ক্রমশ ক্ষয়িষ্ণু হচ্ছে। সেই আবহে ফের বাংলার বৃহৎ অংশের জণগণের ইচ্ছের বিরুদ্ধে অবস্থান নিল বিজেপি। কোনও রাখঢাক না করে এবার বিধানসভায় দাঁড়িয়ে বাংলা ভাগের দাবি তুললেন এক বিজেপি বিধায়ক। বুধবার বিধানসভায় অধিবেশন চলাকালীন কার্শিয়াঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি তোলেন।

এদিন বাজেট বিতর্কের সময় এই বিজেপি বিধায়ক বলেন, উত্তরবঙ্গের মানুষের দুর্ভোগ বেশি। তাই উত্তরবঙ্গকে বাংলা থেকে পৃথক করতে হবে। এর আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে চিঠি লিখে বিষ্ণুপ্রসাদ শর্মা পৃথক গোর্খাল্যান্ডের দাবি করেছিলেন। তিনি বলেছিলেন, যে কোনও মূল্যে পশ্চিমবঙ্গ থেকে দার্জিলিংকে আলাদা করতে হবে। সেটা আলাদা রাজ্য হতে পারে অথবা কেন্দ্রশাসিত অঞ্চলও হতে পারে। উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে আলিপুর দুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা উত্তরবঙ্গের জন্য আলাদা রাজ্যের দাবি তুলেছিলেন। উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি তুলেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকও। এরপর একাধিক বিজেপি বিধায়ক সেই দাবিতে নিজেদের নাম জুড়ে ছিলেন। বুধবার বিধানসভায় দাঁড়িয়ে ফের সেই বাংলাভাগের দাবি তুললেন বিষ্ণুপ্রসাদ শর্মা।

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?