চ্যাংমারি চা বাগানে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৩ শ্রমিক, আহত একাধিক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জলপাইগুড়ির মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের চ্যাংমারি চা বাগানে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন চা শ্রমিকের। সোমবার বিকেলে পড়ুয়াবোঝাই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি সরকারি দফতরের ভবনে ধাক্কা মারে। ঘটনায় বেশ কয়েক জন পড়ুয়াও আহত হয়েছে। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভুটান সীমান্ত সংলগ্ন চ্যাংমারি চা বাগানের উচ্চ বিদ্যালয় থেকে পড়ুয়াদের নিয়ে গাড়িটি আপার চ্যাংমারির নেপালি লাইন থেকে ডিপা লাইনের দিকে যাচ্ছিল। পথে আচমকাই চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর দ্রুতগতির গাড়িটি রাস্তার পাশে থাকা একটি সরকারি দফতরের ভবনে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার সময় ওই সরকারি দফতরের কাছে কয়েক জন চা শ্রমিক বসে চা পাতা ওজন করানোর অপেক্ষায় ছিলেন। আচমকা গাড়িটি তাঁদের উপর আছড়ে পড়ে। গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তিন চা শ্রমিকের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। পাশাপাশি গাড়িতে থাকা বেশ কয়েক জন পড়ুয়া গুরুতর জখম হয়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে হাত লাগান। আহত পড়ুয়াদের উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। তবে চালক-সহ গুরুতর জখম তিন জনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি প্রশান্ত কুমার চৌধুরী, জলপাইগুড়ির পুলিশ সুপার সুজাতা কুমারী বীণাপাণি-সহ প্রশাসন ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। তাঁরা দুর্ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি মালবাজারেও যান। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।

প্রশংসা পেয়েও প্রেক্ষাগৃহে শো কমছে ‘সাধক বামাক্ষ্যাপা’র, নেপথ্যে হিন্দি সিনেমা!

বিশ্বখ্যাত ছৌ নৃত্যের ঐতিহ্য বাঁচাতে উদ্যোগী রাজ্য সরকার, বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

বিয়েতে রাজকীয় উপহার! দুই বরের গলায় পরানো হল কোটি টাকার মালা

‘বিজেপি নয়, তৃণমূলই ডিম ছুড়ছে’, দাবি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের

‘ত্রিপল দেওয়ার নামে সই করিয়েছে,’ মমতা তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি ঋতব্রতদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ শিক্ষিত বেকারদের মাসিক ভাতা, কারা পাবেন জানিয়ে দিলেন শুভেন্দু

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI