বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

Share:

নিজস্ব প্রতিনিধি:  উৎসবের আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদের ছায়ায়। বিসর্জনের পথে নিয়ে যাওয়ার সময় হঠাৎই আগুন ধরে গেল কালীপ্রতিমায়। চোখের সামনে সাধনার প্রতিমা পুড়ে যেতে দেখে কান্নায় ভেঙে পড়লেন আয়োজক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুরের ফুলিয়ায়। পুরোহিতের সঙ্গে আলোচনা করে আগামী অমাবস্যা তিথিতে নতুন প্রতিমা তৈরি করে বিশেষ ‘ক্ষমাপার্থনা পুজো’ করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নদিয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়া বেলগড়িয়া ১ নম্বর পঞ্চায়েত এলাকার বয়রা অঞ্চলে এই ঘটনা ঘটেছে। আয়োজকদের দাবি, তাঁদের সাধনা কালীপুজো প্রায় ৩০ বছরের পুরনো। প্রতি বছরই নিয়ম-নিষ্ঠার সঙ্গে মায়ের আরাধনা হয়ে আসছে। কিন্তু এবারের পুজোয় ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। গত বছরের তুলনায় এবার প্রতিমার উচ্চতা প্রায় দুই ফুট বেশি ছিল। যদিও প্রতিমা মণ্ডপে নিয়ে আসার সময় কোনও সমস্যার মুখে পড়তে হয়নি উদ্যোক্তাদের। কিন্তু বিপত্তি ঘটে বিসর্জনের জন্য প্রতিমা নিয়ে যাওয়ার সময়। মাঝপথে হঠাৎই রাস্তার উপর থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে প্রতিমার উপরের অংশ। আয়োজক কমিটির সদস্য লক্ষণ দুর্লভের দাবি, প্রতিমার উচ্চতা বেশি হওয়ার কারণে বৈদ্যুতিক তারে লেগে ফ্ল্যাশ হয় এবং সেখান থেকেই আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

আগুন লাগার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন। আশপাশ থেকে জল এনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু ততক্ষণে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিমা। চোখের সামনে এমন দৃশ্য দেখে শোকস্তব্ধ হয়ে পড়েন উদ্যোক্তা ও এলাকাবাসীরা। আয়োজকদের কথায়, প্রায় তিন দশক ধরে এই পুজো হয়ে আসছে। অতীতে কখনও এমন ঘটনা ঘটেনি। তাই এবার কেন এমন বিপত্তি ঘটল, তা নিয়ে চিন্তিত তাঁরা। কোনও ভুলত্রুটি হয়েছিল কি না, তা নিয়েও নিজেদের মধ্যে আলোচনা করছেন উদ্যোক্তারা। অন্যদিকে, এই ঘটনাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের একাংশের মনেও নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরেও মায়ের আরাধনা থেকে পিছিয়ে আসতে নারাজ পুজো উদ্যোক্তারা। পুরোহিতের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী অমাবস্যা তিথিতে নতুন করে প্রতিমা তৈরি করে বিশেষ ‘ক্ষমাপার্থনা পুজো’ আয়োজন করা হবে। পুজো কমিটির সদস্য লক্ষণ দুর্লভের পাশাপাশি স্থানীয় পাড়ার বাসিন্দা ও যুবকরাও এই আয়োজনের প্রস্তুতি শুরু করেছেন। আগামী অমাবস্যায় আয়োজিত এই বিশেষ পুজোয় সকলকে উপস্থিত থাকার জন্য বিনম্র আমন্ত্রণ জানিয়েছেন উদ্যোক্তারা। দুর্ঘটনার বিষাদ কাটিয়ে নতুন করে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে মায়ের আরাধনায় সামিল হতে চাইছেন ফুলিয়ার বয়রা এলাকার বাসিন্দারা।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর