বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

Share:

নিজস্ব প্রতিনিধি:  জাঁকিয়ে শীতের অপেক্ষায় দিন গুনছেন বাংলার মানুষ। ভোরের হালকা কুয়াশা আর রাতের ঠান্ডা হাওয়ায় ইতিমধ্যেই শীতের আগমনী বার্তা মিলতে শুরু করেছে। কিন্তু সেই অপেক্ষাতেই এবার কিছুটা বাধা হয়ে দাঁড়াতে পারে বঙ্গোপসাগরের সম্ভাব্য নিম্নচাপ। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির আশঙ্কা করছে আবহাওয়া দফতর। ইতিমধ্যেই পরিস্থিতির উপর নজর রাখছে ভারতীয় আবহাওয়া দফতর (IMD)। এই নিম্নচাপ কতটা শক্তিশালী হবে, কোন দিকে এগোবে, বাংলার আবহাওয়ায় কতটা প্রভাব ফেলবে, তা এখনও স্পষ্ট নয়। তবে সমুদ্র থেকে আসা জলীয় বাষ্পের জেরে শীতের পথে সাময়িক বাধা তৈরি হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদদের একাংশ। 

ভারতের ইনস্যাট-থ্রিডিএস উপগ্রহের ইনফ্রারেড ছবিতে দক্ষিণ বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অংশ জুড়ে ঘন মেঘের উপস্থিতি ধরা পড়েছে। ভারতীয় উপমহাদেশের পূর্ব দিক ঘেঁষেও দেখা যাচ্ছে মেঘের বড় বলয়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে সেটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে এগোতে পারে বলে অনুমান। তবে পরবর্তী সময়ে সেটির গতিপথ কোন দিকে ঘুরবে কিংবা কতটা শক্তি সঞ্চয় করবে, তা এখনও নিশ্চিত নয়। নিম্নচাপটি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। সম্ভাব্য নিম্নচাপের প্রভাবে দক্ষিণ ভারতের উপকূলবর্তী রাজ্যগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তামিলনাড়ু ও পুদুচেরির কয়েকটি জায়গায় আগামী রবিবার (১৫ নভেম্বর) ও সোমবার (১৬ নভেম্বর) বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার কেরল এবং পুদুচেরির কাছে মাহেতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে বাংলায় এর কতটা প্রভাব পড়বে তা জানা যায়নি। 

কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

নিম্নচাপের সম্ভাবনার মধ্যেও আপাতত কলকাতার আবহাওয়ায় বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই। সকালের দিকে কুয়াশার দাপট বাড়তে পারে। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা। সপ্তাহান্তে তাপমাত্রা কমলে আবহাওয়া আরও মনোরম হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী রবিবার ও সোমবারের মধ্যে তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিনে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ